1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে জাদুকরী ফ্রি কিক মেসির, গোলকিপারের শেষ সময়ের ভুলে মায়ামির হার বাংলাদেশে অল্প বয়সে আকস্মিক মৃত্যুর প্রধান পাঁচটি কারণ কী কক্সবাজার বিমানবন্দরে নতুন টার্মিনাল থেকে ফ্লাইট চলাচল শুরু ২২ অনলাইন পেমেন্ট গেটওয়েতে অবৈধ লেনদেন, সর্তক করল বাংলাদেশ ব্যাংক শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী ঢাকার চাঁদ উদ্যানে জমি দখলের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি-জামায়াতসহ ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল বুক ফাটিয়ে বলব ওরা রাজাকার, বাংলার রাজনীতিতে ওদের স্থান নেই: স্বাস্থ্যমন্ত্রী নায়কের ‘স্ত্রীর আপত্তিতে’ সিনেমা থেকে বাদ পড়েন তাপসী পান্নু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের ১ম বর্ষ ক্লাস শুরু হবে আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৪৬ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের ১ম বর্ষ (২০-২১ সেশন) -এর ক্লাস শুরু হবে আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন শিক্ষাবর্ষের সকল ভর্তি কার্যক্রম শেষ হওয়ায় নির্ধারিত সময় অনুযায়ী স্ব-স্ব বিভাগে ক্লাস চালু হবে।

সাত কলেজের সমন্বয়ক (ফোকাল পয়েন্ট) ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার জানান, করোনার কারণে শিক্ষার্থীদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। এসব ক্ষতি পুষিয়ে নিতে ক্লাস পরীক্ষায় ফেরা অত্যন্ত জরুরী। তাই দেরি না করে ২৩ ফেব্রুয়ারিতেই আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি।

অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার, ফের করোনা সংক্রমণ যদি বাড়ে কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধের ঘোষণা আসে তবুও অনলাইনে ক্লাস শুরু হবে। আর প্রথম বর্ষের যাদের ক্লাস শুরু হবার কথা বলছি তাদের বার্ষিক পরীক্ষা সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে পারে।

গত বছরের ৫, ৬ নভেম্বর সাত কলেজের বাণিজ্য, বিজ্ঞান অনুষদ এবং ১৭ নভেম্বর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় বাণিজ্য অনুষদে পাসের হার প্রায় ৭৩ শতাংশ, বিজ্ঞান অনুষদে পাসের হার ৫৭.৭০ শতাংশ ও কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে পাসের হার ৬৭.৯ শতাংশ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026