1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে জাদুকরী ফ্রি কিক মেসির, গোলকিপারের শেষ সময়ের ভুলে মায়ামির হার বাংলাদেশে অল্প বয়সে আকস্মিক মৃত্যুর প্রধান পাঁচটি কারণ কী কক্সবাজার বিমানবন্দরে নতুন টার্মিনাল থেকে ফ্লাইট চলাচল শুরু ২২ অনলাইন পেমেন্ট গেটওয়েতে অবৈধ লেনদেন, সর্তক করল বাংলাদেশ ব্যাংক শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী ঢাকার চাঁদ উদ্যানে জমি দখলের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি-জামায়াতসহ ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল বুক ফাটিয়ে বলব ওরা রাজাকার, বাংলার রাজনীতিতে ওদের স্থান নেই: স্বাস্থ্যমন্ত্রী নায়কের ‘স্ত্রীর আপত্তিতে’ সিনেমা থেকে বাদ পড়েন তাপসী পান্নু

শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৭৪ বার দেখা হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন একটু খারাপ সময় যাচ্ছে। আমরা আশা করি, এ মাসের শেষের দিকে অবস্থার পরিবর্তন হবে। সেই সময় আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারব। শিক্ষাপ্রতিষ্ঠান যাতে আমরা খুলতে পারি সেজন্য শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম অব্যাহত রয়েছে।

রোববার (১৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এইচএসসির ফলাফল প্রকাশ অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত আমাদের শিক্ষার্থীরা। আমরা অনলাইনে বা টেলিভিশনে ক্লাসের ব্যবস্থা করেছি। কিন্তু তারপরও শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া, সবার সঙ্গে মিলেমিশে থাকা হয়নি শিক্ষার্থীদের।

তিনি বলেন, নতুন সংস্করণ অমিক্রণের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আমরা আশা করছি দ্রুতই সমাধান করতে পারব।

প্রধানমন্ত্রী বলেন, এখন একটু খারাপ সময় যাচ্ছে। আমরা আশা করি এই মাসের শেষের দিকে অবস্থার পরিবর্তন হবে। সেই সময় আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারব।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026