1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির লকারে মাত্র ২,৫৩০ টাকা কমিটির ধারণা, অর্থ পাচার করেছেন ইভ্যালির রাসেল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, ২০২২
  • ২০৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

 

বন্ধ হয়ে যাওয়া আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির দুটি লকার ভেঙে পাওয়া গেছে দুই হাজার ৫৩০ টাকা আর বেশ কয়েকটি ব্যাংকের বহু চেকবই ও ফাইলপত্র। গতকাল সোমবার ইভ্যালির ধানমণ্ডির কার্যালয়ে লকার ভেঙে এসব পাওয়া গেছে।

লকার ভাঙার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাইকোর্ট নির্দেশিত বোর্ডের চেয়ারম্যান সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, ইভ্যালির মোহাম্মদ রাসেল অর্থ পাচার করেছেন, এমনটাই ধারণা করা হচ্ছে। তিনি বলেন, ‘এখন পর্যন্ত ইভ্যালির যত কাগজ আমরা পর্যালোচনা করেছি, আমাদের কাছে প্রাথমিকভাবে প্রতীয়মান হচ্ছে বিদেশে অর্থপাচার হয়ে থাকতে পারে।

ইভ্যালির দুটি লকার কাটার পর বেশ কিছু চেকবই পাওয়ার বিষয়ে বিচারপতি মানিক বলেন, এটা তাদের ব্যাবসায়িক পলিসি হতে পারে। গ্রেপ্তার হওয়ার আগে প্রতিষ্ঠানের কার্যক্রম এবং গ্রাহকদের টাকা ফিরিয়ে দেওয়ার জন্যই বিপুলসংখ্যক চেক লকারে রাখা হয়েছিল বলে ধারণা তাঁর।

বোর্ডের চেয়ারম্যান আরো বলেন, চেকের পরিমাণ বেশি হওয়াতেই হয়তো তারা নিরাপদ জায়গা হিসেবে লকার বেছে নিয়েছিল। অনেক চেকে স্বাক্ষর থাকার কথা জানিয়ে তিনি বলেন, উদ্ধার করা কোনো চেকেরই ভ্যালিডিটি (বৈধতা) নেই। হাইকোর্ট আগেই এসব অ্যাকাউন্ট বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন।

হাইকোর্টের নির্দেশে গত বছরের ১৮ অক্টোবর ইভ্যালির পরিচালনার দায়িত্ব নেয় আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের পরিচালনা পর্ষদ। এ পর্ষদ গত তিন মাসে ৯টি বোর্ডসভার পাশাপাশি ইভ্যালির অর্থ ও সম্পদ উদ্ধারের লক্ষ্যে কাজ করছে। পর্ষদ এ পর্যন্ত সিটি ও সাউথইস্ট ব্যাংকে থাকা ইভ্যালির দুটি হিসাব এবং ২৪টি গাড়ি ও ৯টি গুদামের সন্ধান পেয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026