1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

৩৭ কোটি টাকা ভ্যাট ফাঁকি দিয়েছে সোয়ান গ্রুপ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৪ জানুয়ারি, ২০২২
  • ১৭৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

সোয়ান গ্রুপের তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত করে ১৩৬ কোটি ৫ লাখ টাকার গোপন বিক্রয় হিসাব আটক করেছে এনবিআরের ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর। এর মাধ্যমে সরকারকে প্রায় ৩৬ কোটি ৬৯ লাখ টাকার ভ্যাট ফাঁকি দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট গোয়েন্দা অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিষ্ঠান তিনটি হলো, গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত সোয়ান ইন্ডাস্ট্রিজ লিমিটেড (ফোম), সোয়ান কেমিক্যালস লিমিটেড ও ঢাকার তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত সোন ইন্ডাস্ট্রিজ লিমিটেড (ম্যাট্রেস)।এরা মূলত ফোম, ম্যাট্রেস, কেমিক্যালস ও সংশ্লিষ্ট অন্যান্য পণ্য উৎপাদন ও সরবরাহ করে থাকে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যক্তি এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্যাট গোয়েন্দা অধিদপ্তরে অভিযোগ করেন।সেখানে বলা হয়, প্রতিষ্ঠানগুলো প্রকৃত সেবা বিক্রি গোপন করে চালান ছাড়া সেবা সরবরাহের মাধ্যমে দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ ভ্যাট ফাঁকি দিয়ে আসছে।

এই অভিযোগের পরিপ্রেক্ষিতে উপপরিচালক মোহাম্মদ সাজেদুল হকের নেতৃত্বে গত ২৩ নভেম্বর গুলশানে সোয়ান গ্রুপের প্রধান কার্যালয়ে অভিযান চালায় ভ্যাট গোয়েন্দাদের একটি দল। অভিযানে প্রতিষ্ঠানটি মাসিক দাখিলপত্রে প্রকৃত বিক্রয় তথ্য গোপন করে ভ্যাট ফাঁকি দিয়েছে বলে প্রমাণ মেলে।

অভিযানের শুরুতে সোয়ার গ্রুপের ভ্যাট সংক্রান্ত ও বাণিজ্যিক বিভিন্ন দলিল প্রদর্শনের জন্য অনুরোধ করেন ভ্যাট গোয়েন্দারা। এরপর বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে ও প্রতিষ্ঠানের কম্পিউটারে থাকা তথ্য যাচাই করে সেবা বিক্রি সংক্রান্ত বিভিন্ন গোপনীয় বাণিজ্যিক দলিল উদ্ধার করা হয়। যেগুলো ব্যাপক অসামঞ্জস্যপূর্ণ ছিল।

সমস্ত তথ্য যাচাই করে দেখা যায়, তিনটি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় ৩৬ কোটি ৬৯ লাখ টাকার ভ্যাট ফাঁকি দেয়া হয়েছে। পরে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ভ্যাট আইনে আলাদা তিনটি মামলা দায়ের করা হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026