1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ১৭৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

 

রাষ্ট্র মালিকানাধীন তিন বিশেষায়িত ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৯ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এই তিন নিয়োগসংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করেছে।

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের এমডি ইসমাইল হোসেনকে বাংলাদেশ কৃষি ব্যাংকের এমডি করা হয়েছে। কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের এমডি হয়েছেন।
আর সদ্য অবসরে যাওয়া কৃষি ব্যাংকের এমডি শিরীন আখতারকে অবসর-উত্তর ছুটি (পিআরএল) স্থগিত করে দুই বছরের জন্য কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক করেছে সরকার।

শিরীন আখতার কৃষি ব্যাংকের এমডির দায়িত্ব পালন করা অবস্থায় গত ১৪ ডিসেম্বর অবসর-উত্তর ছুটিতে যান। চলতি বছরের সেপ্টেম্বর থেকে তিনি এই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছিলেন।

শিরীন আখতারই প্রথম নারী ব্যাংকার, যিনি দেশের কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হয়েছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026