1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু ফ্রান্সের কাছে হেরে মরক্কোর বিদায়: গ্যালারিতে কাঁদলেন নোরা ফাতেহি ইরানের সম্ভাব্য গুপ্তহত্যার হুমকি নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি: কঠোর ব্যবস্থার নির্দেশনা সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল: অপরিবর্তিত একাদশ ধরে রাখার ইঙ্গিত স্কালোনির যুক্তরাজ্যে ক্ষমতার শীর্ষে অ্যান্ডি বার্নহাম: কনটেস্টহীন জয়ের পথে নতুন লেবার নেতা তরুণদের সম্ভাবনাকে জাতীয় অগ্রগতির চালিকাশক্তিতে রূপান্তরের আহ্বান প্রধানমন্ত্রীর দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি: ছাত্রদলের ১০ দফা জরুরি নির্দেশনা জারি দেশের ৪৩১ উপজেলায় ১০১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স করার সিদ্ধান্ত সরকারের মেধাভিত্তিক বাংলাদেশ গড়তে এবং চলমান দুর্যোগ মোকাবিলায় সরকার দৃঢ় প্রতিজ্ঞ: মাহদী আমিন দেশে হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৫০

জনপ্রশাসনের সবাইকে মাস্ক পরার নির্দেশ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ১৪০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

জনপ্রশাসন মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর এবং সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। দেশে করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর মন্ত্রণালয় থেকে এ নির্দেশনা আসলো। আজ এমন নির্দেশনা দিয়ে অফিস আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

নির্দেশনায় বলা হয়, বর্তমানে অফিসে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অনেকে মাস্ক পরিধান করছেন না। কোভিড-১৯ এর প্রকোপ কিছুটা কমলেও একেবারে নির্মূল হয়নি। এর মধ্যে আবার করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ শনাক্ত হয়েছে। এ অবস্থায় মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত জরুরি। এ কারণে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সব অনুবিভাগ প্রধান এবং অধীন দপ্তর-সংস্থার প্রধানদের আওতাধীন কর্মকর্তা-কর্মচারীদের মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো।

উলে­খ্য, জিম্বাবুয়ে ফেরত বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই সদস্যের দেহে করোনাভাইরাসের ‘ওমিক্রন’ ধরন শনাক্ত হয়, যা দেশে এই প্রথম ওমিক্রন ধরন শনাক্ত বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026