1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে সরকারের নতুন উদ্যোগ শিল্প কারখানায় জ্বালানি সংকট নিরসনে ক্রাশ প্রোগ্রাম গ্রহণের আশ্বাস উয়ারী-বটেশ্বর নিয়ে স্মারক ডাকটিকিট প্রকাশ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের স্মৃতি রক্ষায় সব ব্যবস্থা নেওয়া হবে: সংস্কৃতিমন্ত্রী সৌরবিদ্যুতের উৎপাদন বাড়িয়ে জ্বালানি আমদানির চাপ কমানোর পরিকল্পনা সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আইএপিবি প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বাংলাদেশ সফরের আমন্ত্রণ, আমন্ত্রণপত্র হস্তান্তর জিম্বাবুয়ের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পেসার পল্লী উন্নয়নে নির্বাচিত সরকার প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে: মির্জা ফখরুল কৃত্রিম বুদ্ধিমত্তা ও শেয়ারবাজারের উত্থানে বিশ্বে বিলিয়নেয়ারের সংখ্যা ও সম্পদ রেকর্ড বৃদ্ধি

বনানীতে মাইক্রোর ধাক্কায় ৫ অটোরিকশা আরোহী আহত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ১৮৩ বার দেখা হয়েছে

রাজধানীর বনানীর নেভী এয়ার ফোর্স হেডকোয়ার্টার্স এর সামনে মাইক্রোবাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। শুক্রবার রাত সোয়া ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের সবাইকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে ভর্তি দেয়া হয়।
আহতরা হলেন- মো. আল-আমিন (৫০), মো. দুলাল (৩৫), মো. হাবিব (৩০), মোঃ রাসেল (৩৫) ও মো. বেলাল(৩০)।

আহতদের নিয়ে আসা মো. শাহ আলম জানান, আমরা সবাই ডেকোরেটরের কাজ করি। রামপুরা থেকে সিএনজিযোগে বনানীতে যাওয়া মাত্রই একটি মাইক্রোবাস সিএনজিকে সজোরে ধাক্কা দেয়। এতে আমরা সবাই মাটিতে লুটিয়ে পড়ি। পরে আহত অবস্থায় প্রথমে একটি স্থানীয় হাসপাতাল পরে সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

তিনি আরো জানান, আহত সবার বাড়ি সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার খোকশাবাড়ী গ্রামে। বর্তমানে তেজগাঁও বেগুনবাড়ি এলাকায় আব্দুর রশিদের বাড়িতে থাকেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, বনানী থেকে সড়ক দুর্ঘটনায় পাঁচজন ঢামেকে এসেছে। তাদের মধ্যে চারজনকে ঢামেকে ভর্তি দেয়া হয়েছে।

একজনকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। এদের সবার মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026