1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সাবেক আইজিপির নির্দেশে বেআইনিভাবে গ্রেপ্তারের অভিযোগ পরীমণির ভারী বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে এনসিপির রোব ও সোমবারের পদযাত্রা স্থগিত একাত্তরের বিতর্কিত ভূমিকার জন্য ক্ষমা চাওয়ার আহ্বান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর স্বাধীনতার ঘোষণা ও ইতিহাস বিকৃতি নিয়ে আলোচনা সভায় স্পিকারের বক্তব্য চিকিৎসার জন্য বিদেশমুখিতা বন্ধে ইন্টার্নদের ভূমিকা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বন্যাদুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন শুরু, সরকারি সহায়তার আশ্বাস প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আগামীকাল প্রকাশ ডিএমসি ডে-তে কাজী ফজলুল হক মহিলা হোস্টেলে প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির ঘোষণা প্রধানমন্ত্রীর জাতিসংঘে জলবায়ু সহনশীলতা ও টেকসই পানি ব্যবস্থাপনায় বাংলাদেশের অগ্রাধিকার ও বিনিয়োগের আহ্বান

এমপি পদ থাকার সুযোগ নেই

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ১৫১ বার দেখা হয়েছে

সদ্য সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সংসদ সদস্য পদ থাকার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আইন ও নির্বাচন বিশেষজ্ঞরা। বলা হচ্ছে নৈতিক স্খলনের অভিযোগে পদ খুইয়েছেন ডা. মুরাদ। এ অবস্থায় তার সংসদ সদস্য থাকার সুযোগ নেই। তবে আওয়ামী লীগ যদি তাকে দল থেকে বহিষ্কার করে তাহলে তিনি এমনিতেই সংসদ সদস্য পদ হারাবেন।
ডা. মুরাদ হাসানের বিষয়ে সাবেক প্রধান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেন, এটা যে একটা রাজনৈতিক দেউলিয়াপনা চলছে তার একটা উদাহরণ বা বহিঃপ্রকাশ। ডা. মুরাদ হাসান এমপি পদে থাকতে পারেন না। যদি পার্টি তার বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ আনে এবং পার্টি থেকে বের করে দেয়।
এ বিষয়ে সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, আমার মনে হয় তিনি নৈতিক স্খলন করেছেন। এর মাধ্যমে তো তিনি সংসদে থাকতে পারেন না। তিনি সংসদ অবমাননা করেছেন, মর্যাদাহানি করেছেন। আমাদের স্পিকারের নেতৃত্বে একটা কমিটি আছে। যাকে প্রিভেলেইজ কমিটি বলে। কেউ যদি সংসদের মর্যাদাহানি করে, বিশেষ করে সংসদ সদস্যরা তাদের বিরুদ্ধে এই কমিটির মাধ্যমে ব্যবস্থা নিতে পারেন। এমনকি তাকে বহিষ্কার করতে পারেন। যেসব সংসদ সদস্য আচরণের মাধ্যমে, কার্যক্রমের মাধ্যমে দুর্নীতি, দুর্বিতায়নের মাধ্যমে সংসদের মর্যাদাহানি করে তাদেরকে বহিষ্কার করতে পারে। আমি আশা করবো যে, এই কমিটি ডা. মুরাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এই কমিটিতে সব সিনিয়র সদস্যরা আছেন। এখানে প্রধানমন্ত্রী আছেন, বিরোধী দলের নেতা আছেন। আমি আশা করি তাকে এই কমিটির মাধ্যমে সংসদ থেকে বহিষ্কার করা হবে।
ড. বদিউল আলম মজুমদার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তাকে পদত্যাগের জন্য বলেছেন, তিনি পদত্যাগ করেছেন। কিন্তু তাকে বহিষ্কার করা প্রয়োজন। একইসঙ্গে যাদেরকে সে অপমান করেছে, মর্যাদাহানি করেছে তাদের আইনগতভাবে ব্যবস্থা নেয়া প্রয়োজন।
মানবাধিকার আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, নৈতিক স্খলনের জন্য তার পদত্যাগ করা উচিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অডিও যেভাবে প্রচার হয়েছে, তাতে তার বিরুদ্ধে অভিসংশন ও তার সংসদ সদস্য পদ খারিজ করা উচিত বলে আমি মনে করি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026