1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সাবেক আইজিপির নির্দেশে বেআইনিভাবে গ্রেপ্তারের অভিযোগ পরীমণির ভারী বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে এনসিপির রোব ও সোমবারের পদযাত্রা স্থগিত একাত্তরের বিতর্কিত ভূমিকার জন্য ক্ষমা চাওয়ার আহ্বান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর স্বাধীনতার ঘোষণা ও ইতিহাস বিকৃতি নিয়ে আলোচনা সভায় স্পিকারের বক্তব্য চিকিৎসার জন্য বিদেশমুখিতা বন্ধে ইন্টার্নদের ভূমিকা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বন্যাদুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন শুরু, সরকারি সহায়তার আশ্বাস প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আগামীকাল প্রকাশ ডিএমসি ডে-তে কাজী ফজলুল হক মহিলা হোস্টেলে প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির ঘোষণা প্রধানমন্ত্রীর জাতিসংঘে জলবায়ু সহনশীলতা ও টেকসই পানি ব্যবস্থাপনায় বাংলাদেশের অগ্রাধিকার ও বিনিয়োগের আহ্বান

‘সামাজিক সমতা-ন্যায়বিচারই শান্তি প্রতিষ্ঠার মূল ভিত্তি’

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ১৭৪ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অটিজম বিশেষজ্ঞ,প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবন সামাজিক সমতা, ন্যায়বিচার ও সম্প্রীতিতে বিশ্বাসী ছিলেন। একইসঙ্গে তিনি সব সমস্যা সংলাপের মধ্য দিয়ে সমাধানে বিশ্বাসী ছিলেন। এর মধ্য দিয়েই তিনি শান্তির জন্য কাজ করে গেছেন। সামাজিক সমতা ও ন্যায়বিচারই শান্তি প্রতিষ্ঠার মূল ভিত্তি বলে মনে করেন তিনি।

আজ রবিবার (৫ ডিসেম্বর) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রবিবার সকালে ফরেন সার্ভিস একাডেমিতে বিশ্ব শান্তি সম্মেলনের এক প্যানেল সেশনে বক্তব্য রাখেন সায়মা ওয়াজেদ পুতুল।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

শনিবার ঢাকায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিশ্ব শান্তি সম্মেলন। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এ সম্মেলনে বিশ্বের ৫০টি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। এদের মধ্যে ৫৯ জন প্রতিনিধি সশরীরে যোগ দিয়েছেন। আর ৪০ জন প্রতিনিধি ভার্চুয়ালি অংশ নিয়েছেন। রবিবার এ সম্মেলন শেষ হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026