1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সাবেক আইজিপির নির্দেশে বেআইনিভাবে গ্রেপ্তারের অভিযোগ পরীমণির ভারী বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে এনসিপির রোব ও সোমবারের পদযাত্রা স্থগিত একাত্তরের বিতর্কিত ভূমিকার জন্য ক্ষমা চাওয়ার আহ্বান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর স্বাধীনতার ঘোষণা ও ইতিহাস বিকৃতি নিয়ে আলোচনা সভায় স্পিকারের বক্তব্য চিকিৎসার জন্য বিদেশমুখিতা বন্ধে ইন্টার্নদের ভূমিকা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বন্যাদুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন শুরু, সরকারি সহায়তার আশ্বাস প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আগামীকাল প্রকাশ ডিএমসি ডে-তে কাজী ফজলুল হক মহিলা হোস্টেলে প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির ঘোষণা প্রধানমন্ত্রীর জাতিসংঘে জলবায়ু সহনশীলতা ও টেকসই পানি ব্যবস্থাপনায় বাংলাদেশের অগ্রাধিকার ও বিনিয়োগের আহ্বান

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়লো আরো একমাস

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ১৯৬ বার দেখা হয়েছে

আয়কর রিটার্ন দাখিল করার সময় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
মঙ্গলবার রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মুমেন এ তথ্য নিশ্চিত করেছেন। আগের ঘোষণা অনুযায়ী আজই রিটার্ন দাখিলের শেষ দিন ছিল।

তিনি বলেন, ব্যক্তি পর্যায়ে করদাতাদের আয়কর রিটার্ন জমা দেয়ার সময় এক মাস বাড়ানো হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় রাজস্ব বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে।
রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব (কর পরিবীক্ষণ ও সমন্বয়) দীপক কুমার পাল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ধারা ১৮৪জি’তে (184G) প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় রাজস্ব বোর্ড কোভিড-১৯ পরিস্থিতিতে সৃষ্ট অসুবিধার কথা বিবেচনায় নিয়ে ব্যক্তি শ্রেণীর করদাতার ২০২১-২২ কর বছরের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ৩০ নভেম্বর ২০২১ হতে ৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত বর্ধিত করলো।

করোনা মহামারির কারণে গত বছরের মতো এ বছরও আয়কর মেলা হয়নি। এর পরিবর্তে দেশজুড়ে জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন ৩১টি কর অঞ্চলের ৬৪৯টি সার্কেলে রিটার্ন জমা নেওয়া হচ্ছে।
এনবিআর জানায়, দেশের প্রায় ৭০ লাখ শনাক্তকারী নম্বরধারী (টিআইএন) আছেন। যাদের মধ্যে প্রায় ২৫ লাখ টিআইএনধারী নিয়মিত রিটার্ন জমা দেন।

তবে এনবিআর সূত্রে জানা গেছে, জুলাই থেকে নভেম্বর পর্যন্ত ১৪ লাখের বেশি রিটার্ন জমা পড়েছে।

আয়কর অধ্যাদেশ অনুযায়ী, প্রতি বছরের ৩০ নভেম্বর পূর্ববর্তী অর্থবছরের আয়কর বিবরণী দাখিলের শেষ দিন। তবে করোনা মহামারির কারণে গত বছরও আয়কর বিবরণী দাখিলের সময় এক মাস বাড়ানো হয়েছিল।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026