1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিল্প কারখানায় জ্বালানি সংকট নিরসনে ক্রাশ প্রোগ্রাম গ্রহণের আশ্বাস উয়ারী-বটেশ্বর নিয়ে স্মারক ডাকটিকিট প্রকাশ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের স্মৃতি রক্ষায় সব ব্যবস্থা নেওয়া হবে: সংস্কৃতিমন্ত্রী সৌরবিদ্যুতের উৎপাদন বাড়িয়ে জ্বালানি আমদানির চাপ কমানোর পরিকল্পনা সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আইএপিবি প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বাংলাদেশ সফরের আমন্ত্রণ, আমন্ত্রণপত্র হস্তান্তর জিম্বাবুয়ের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পেসার পল্লী উন্নয়নে নির্বাচিত সরকার প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে: মির্জা ফখরুল কৃত্রিম বুদ্ধিমত্তা ও শেয়ারবাজারের উত্থানে বিশ্বে বিলিয়নেয়ারের সংখ্যা ও সম্পদ রেকর্ড বৃদ্ধি লালমনিরহাটে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান: ১৫ মাদকসেবী আটক, প্রশাসনের কঠোর হুঁশিয়ারি

ছাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ায় রাইদার ১৫ বাস আটক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ১৯৯ বার দেখা হয়েছে

ঢাকা ইম্পেরিয়াল কলেজের এক ছাত্রীকে রাইদা পরিবহনের একটি বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার জেরে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা রাইদা পরিবহনের ১৫টি বাস প্রগতি সরণির রামপুরা বিটিভি ভবন এলাকায় আটকে রেখেছেন। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে।

সোমবার (২৯ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটেছে বলে ডিএমপির রামপুরা থানা সূত্রে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, দুপুরের দিকে ইম্পেরিয়াল কলেজের এক ছাত্রী মুগদা থেকে করোনার টিকা নিয়ে রাইদা পরিবহনের একটি বাসে করে বাসায় ফিরছিলেন। রামপুরা পুলিশ বক্সের সামনে নামার সময় তাকে ওই বাসের হেলপার ধাক্কা দিয়ে ফেলে দেয় বলে অভিযোগ করেন তিনি। এ খবর প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা সংঘবদ্ধ হয়ে রামপুরা বিটিভি ভবনের সামনের রাস্তায় অবস্থান নেয় এবং রাইদা পরিবহনের ১৫টি বাস আটকে দেয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি।

তিনি বলেন, যে বাসের হেলপারের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে ওই বাসটি আটক করা যায়নি। এছাড়া বাসের নম্বরও জানা যায়নি। তবে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য রাইদা পরিবহনের মালিক পক্ষকে থানায় ডেকেছি। আন্দোলনরত শিক্ষার্থীদেরও থানায় আনা হয়েছে। দুই পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করা হবে। ইতোমধ্যে আমরা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শুরু করেছি। আশা করছি, মালিক পক্ষ আসলে বিষয়টি দ্রুত সমাধান হয়ে যাবে। সমাধান হওয়ার আগ পর্যন্ত বাসগুলো আটক থাকবে।

 

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026