1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে সরকারের নতুন উদ্যোগ শিল্প কারখানায় জ্বালানি সংকট নিরসনে ক্রাশ প্রোগ্রাম গ্রহণের আশ্বাস উয়ারী-বটেশ্বর নিয়ে স্মারক ডাকটিকিট প্রকাশ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের স্মৃতি রক্ষায় সব ব্যবস্থা নেওয়া হবে: সংস্কৃতিমন্ত্রী সৌরবিদ্যুতের উৎপাদন বাড়িয়ে জ্বালানি আমদানির চাপ কমানোর পরিকল্পনা সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আইএপিবি প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বাংলাদেশ সফরের আমন্ত্রণ, আমন্ত্রণপত্র হস্তান্তর জিম্বাবুয়ের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পেসার পল্লী উন্নয়নে নির্বাচিত সরকার প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে: মির্জা ফখরুল কৃত্রিম বুদ্ধিমত্তা ও শেয়ারবাজারের উত্থানে বিশ্বে বিলিয়নেয়ারের সংখ্যা ও সম্পদ রেকর্ড বৃদ্ধি

হাফ পাসের দাবিতে শাহবাগে অবরোধ কর্মসূচিতে পুলিশের বাধা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ১৯৫ বার দেখা হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া (হাফ পাস) নিশ্চিত করা, জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো এবং বর্ধিত বাস ও লঞ্চভাড়া প্রত্যাহারের দাবিতে আটটি বামপন্থী ছাত্রসংগঠনের ডাকা শাহবাগ অবরোধ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। আজ সোমবার দুপুরে জাতীয় গণগ্রন্থাগার অধিদপ্তরের (পাবলিক লাইব্রেরি) সামনে পুলিশ শিক্ষার্থীদের মিছিল থামিয়ে দেয়।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকা থেকে মিছিল বের করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন (একাংশ), সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্ক্সবাদী), বিপ্লবী ছাত্র মৈত্রী, বাংলাদেশ ছাত্র ফেডারেশন (গণসংহতি আন্দোলন), বাংলাদেশ ছাত্র ফেডারেশন (জাতীয় মুক্তি কাউন্সিল), গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, পাহাড়ি ছাত্র পরিষদ ও বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের নেতা-কর্মীরা। পাবলিক লাইব্রেরির সামনে পুলিশ তাঁদের বাধা দেয়।

পুলিশের সঙ্গে বাম সংগঠনগুলোর নেতা-কর্মীদের কিছুক্ষণ ধাক্কাধাক্কি হয়। এরপর সেখানেই সমাবেশ শুরু করেন তাঁরা। সেখানে কর্মসূচিতে পুলিশি বাধার প্রতিবাদ এবং তিন দফা দাবির পক্ষে বক্তব্য দেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (মার্ক্সবাদী) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার, বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দিলীপ রায়, ছাত্র ইউনিয়নের একাংশের সাংগঠনিক সম্পাদক মিখা পিরেগু প্রমুখ। সমাবেশ শেষে ফিরে যান তাঁরা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026