1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে সরকারের নতুন উদ্যোগ শিল্প কারখানায় জ্বালানি সংকট নিরসনে ক্রাশ প্রোগ্রাম গ্রহণের আশ্বাস উয়ারী-বটেশ্বর নিয়ে স্মারক ডাকটিকিট প্রকাশ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের স্মৃতি রক্ষায় সব ব্যবস্থা নেওয়া হবে: সংস্কৃতিমন্ত্রী সৌরবিদ্যুতের উৎপাদন বাড়িয়ে জ্বালানি আমদানির চাপ কমানোর পরিকল্পনা সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আইএপিবি প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বাংলাদেশ সফরের আমন্ত্রণ, আমন্ত্রণপত্র হস্তান্তর জিম্বাবুয়ের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পেসার পল্লী উন্নয়নে নির্বাচিত সরকার প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে: মির্জা ফখরুল কৃত্রিম বুদ্ধিমত্তা ও শেয়ারবাজারের উত্থানে বিশ্বে বিলিয়নেয়ারের সংখ্যা ও সম্পদ রেকর্ড বৃদ্ধি

কারখানা বন্ধ ঘোষণা, মিরপুরে পোশাকশ্রমিকদের অবরোধ প্রত্যাহার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ২২৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বেতন-ভাতা বৃদ্ধিসহ কয়েকটি দাবি নিয়ে রাজধানীর মিরপুর এলাকায় বিক্ষোভরত পোশাক কারখানার শ্রমিকেরা অবরোধ তুলে নিয়েছেন। মিরপুর ১৩, ১৪ ও কচুক্ষেত এলাকার পোশাক কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করায় আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শ্রমিকেরা সড়ক ছেড়ে চলে যান।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর জোনের অতিরিক্ত উপকমিশনার মাহবুবুর রহমান শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহারের কথা নিশ্চিত করেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, পাঁচ শ্রমিককে মালিকপক্ষের মারধরের প্রতিবাদ ও বেতন-ভাতা বাড়ানোর দাবিতে সড়ক অবরোধ করে তাঁদের বিক্ষোভ চলছিল।

 

 

পোশাকশ্রমিকদের সড়ক অবরোধে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় মোট ছয়টি মামলা হয়েছে। এর মধ্যে কাফরুল থানায় পাঁচটি এবং মিরপুর মডেল থানায় একটি। এসব মামলায় অজ্ঞাতনামা ৭০০-৮০০ জনকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত সাতজন গ্রেপ্তার হয়েছেন। আজ তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

কাফরুল থানায় পাঁচ মামলার চারটি করেছেন বিভিন্ন পোশাক কারখানার মালিকেরা। একটি মামলা করেন মোটরসাইকেল পোড়ানোর ঘটনায় ক্ষতিগ্রস্ত মালিক। এ ছাড়া সড়ক অবরোধের সময় মিরপুর ১০ নম্বরের পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনায় ট্রাফিক পুলিশ বাদী হয়ে মিরপুর মডেল থানায় একটি মামলা করে।

 

মিরপুরের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল বুধবার সড়ক অবরোধ করেন। এরপর আজ সকাল আটটা থেকে আবার সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন তাঁরা। বিক্ষোভ শুরুর একপর্যায়ে মিরপুর ১৪ নম্বরে হামিম গ্রুপের একটি পোশাক কারখানা লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন আন্দোলনরত শ্রমিকেরা। এতে কারখানা ভবনের জানালার কাচ ভেঙে যায়। এরপর পোশাকশ্রমিকেরা ১৪ নম্বরের পথচারী–সেতুর নিচে অবস্থান নেন। সেখানে অবস্থান নিয়ে তাঁরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে আশপাশের এলাকাগুলোতে যানজটের সৃষ্টি হয়।

পোশাকশ্রমিকেরা জড়ো হয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করলে পরিস্থিতি সামাল দিতে মিরপুর ১৩ ও ১৪ নম্বরে রাস্তায় পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা যায়। ওই এলাকায় যানজট শুরু হয়। তবে বেলা ১১টার দিকে শ্রমিকেরা সড়ক ছেড়ে দিলে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে গতকাল পোশাকশ্রমিকদের বিক্ষোভের সময় মিরপুর ১০ নম্বর গোলচত্বরের ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুরের ঘটনা ঘটে। মিরপুর ১৪ নম্বরে নোটারি স্কুল অ্যান্ড কলেজের সামনে আওয়ামী লীগের একটি কার্যালয় ভাঙচুর ও কার্যালয়ের পাশে থাকা দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026