1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সাবেক আইজিপির নির্দেশে বেআইনিভাবে গ্রেপ্তারের অভিযোগ পরীমণির ভারী বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে এনসিপির রোব ও সোমবারের পদযাত্রা স্থগিত একাত্তরের বিতর্কিত ভূমিকার জন্য ক্ষমা চাওয়ার আহ্বান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর স্বাধীনতার ঘোষণা ও ইতিহাস বিকৃতি নিয়ে আলোচনা সভায় স্পিকারের বক্তব্য চিকিৎসার জন্য বিদেশমুখিতা বন্ধে ইন্টার্নদের ভূমিকা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বন্যাদুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন শুরু, সরকারি সহায়তার আশ্বাস প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আগামীকাল প্রকাশ ডিএমসি ডে-তে কাজী ফজলুল হক মহিলা হোস্টেলে প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির ঘোষণা প্রধানমন্ত্রীর জাতিসংঘে জলবায়ু সহনশীলতা ও টেকসই পানি ব্যবস্থাপনায় বাংলাদেশের অগ্রাধিকার ও বিনিয়োগের আহ্বান

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সংসদে বিশেষ আলোচনা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ১৪৬ বার দেখা হয়েছে

স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে জাতীয় সংসদে দুইদিনের বিশেষ আলোচনা শুরু হচ্ছে আজ।জাতীয় সংসদের মুলতবি অধিবেশন আজ বুধবার বেলা ৩টায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর ওপর স্মারক বক্তৃতা দেবেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ২০২১ সালে আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছি। বর্ণাঢ্য ও যথাযথ মর্যাদায় সুবর্ণজয়ন্তী উদযাপনের জন্য বছরব্যাপী জাতীয়ভাবে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় জাতীয় সংসদে দুইদিনের বিশেষ আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনায় সরকার ও বিরোধী দলের সদস্যরা অংশ নিবেন।

সংসদ সচিবালয় সূত্র জানায়, সংসদ অধিবেশনের প্রথম পাঁচ দিনে করোনা সতর্কতার কারণে সংসদ সদস্যদের উপস্থিতি নিয়ন্ত্রণ করা হলেও এই দু’দিন সকল সদস্যকে অধিবেশনে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুজিব জন্মশতবার্ষির্কীর ন্যায় সংসদের বিশেষ অধিবেশনের পরিকল্পনা থাকলেও করোনা পরিস্থিতির কারণে তা পরিবর্তন করে বিশেষ আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে গত বছরের নবেম্বর মাসে ইতিহাসে প্রথমবারের মতো সংসদের বিশেষ অধিবেশনে বসে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026