1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সাবেক আইজিপির নির্দেশে বেআইনিভাবে গ্রেপ্তারের অভিযোগ পরীমণির ভারী বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে এনসিপির রোব ও সোমবারের পদযাত্রা স্থগিত একাত্তরের বিতর্কিত ভূমিকার জন্য ক্ষমা চাওয়ার আহ্বান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর স্বাধীনতার ঘোষণা ও ইতিহাস বিকৃতি নিয়ে আলোচনা সভায় স্পিকারের বক্তব্য চিকিৎসার জন্য বিদেশমুখিতা বন্ধে ইন্টার্নদের ভূমিকা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বন্যাদুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন শুরু, সরকারি সহায়তার আশ্বাস প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আগামীকাল প্রকাশ ডিএমসি ডে-তে কাজী ফজলুল হক মহিলা হোস্টেলে প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির ঘোষণা প্রধানমন্ত্রীর জাতিসংঘে জলবায়ু সহনশীলতা ও টেকসই পানি ব্যবস্থাপনায় বাংলাদেশের অগ্রাধিকার ও বিনিয়োগের আহ্বান

পঞ্চম ধাপে ইউপি নির্বাচনের তফসিল পেছালো

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ১৪৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক নির্বাচন কমিশনের সভা মুলতবি হওয়ায় পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা পিছিয়েছে। এ ধাপে দেশের বিভিন্ন অঞ্চলের প্রায় এক হাজার ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হবে।

সোমবার (২২ নভেম্বর) তফসিল ঘোষণা হলে পঞ্চম ধাপে ইউপি নির্বাচন ডিসেম্বরে শেষ সপ্তাহে অনুষ্ঠিত হতো। কিন্তু তফসিল পিছিয়ে যাওয়ায় এই ভোটগ্রহণ হবে জানুয়ারি মাসে।

কমিশনের পরবর্তী সভা ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে। ওই বৈঠকেই তফসিল ঘোষণার বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসতে পারে।

সোমবার সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা’র সভাপতিত্বে কমিশনার মাহবুব তা

ইসির যুগ্মসচিব এসএম আসাদুজ্জামান আরজু ইসির ৯০ তম কমিশন সভা মূলতবি হওয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ সোমবার সকাল ১১ টায় ইসির ৯০তম পূর্ব নির্ধারিত কমিশন সভা শুরু হয়। সভাটি দুই ঘন্টা চলার পর মূলতবি করা হয়েছে। মুলতবি সভাটি আগামী ২৭ নভেম্বর শনিবার সকাল সাগে ১১টায় অনুষ্ঠিত হবে।

ইসি সূত্র জানায়, এরইমধ্যে নির্বাচন কমিশন চার ধাপে তিন হাজার ৪৯টি ইউপি নির্বাচনের দফসিল ঘোষণা করেছে। সোমবার আরও প্রায় এক হাজার ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা ছিল। কিন্তু ইসির প্রস্তুতি সম্পৃন্ না হওয়ায় ৫ম ধাপের তফসিল কিছুটা পিছিয়ে দেওয়ার জন্য সভাটি মূলতবি করা হয়েছে।

এর আগে, গত গত ১৫ নভেম্বর এক সংবাদ সম্মেলনে সিইসি বলেন, ডিসেম্বরের মধ্যেই চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করা হবে। ফলে শিগগিরই পঞ্চম ধাপের ইউপি ভোটের তফসিল ঘোষণা করা হবে।

প্রসঙ্গত, এর আগে গত, ২১ জুন ও ২০ সেপ্টেম্বর প্রথম ধাপের দুই দফায় ৩৬৯টি এবং ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৩৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে এক হাজার ৭টি এবং চতুর্থ ধাপে আগামী ২৩ ডিসেম্বর ৮৪০টি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026