1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সাবেক আইজিপির নির্দেশে বেআইনিভাবে গ্রেপ্তারের অভিযোগ পরীমণির ভারী বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে এনসিপির রোব ও সোমবারের পদযাত্রা স্থগিত একাত্তরের বিতর্কিত ভূমিকার জন্য ক্ষমা চাওয়ার আহ্বান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর স্বাধীনতার ঘোষণা ও ইতিহাস বিকৃতি নিয়ে আলোচনা সভায় স্পিকারের বক্তব্য চিকিৎসার জন্য বিদেশমুখিতা বন্ধে ইন্টার্নদের ভূমিকা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বন্যাদুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন শুরু, সরকারি সহায়তার আশ্বাস প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আগামীকাল প্রকাশ ডিএমসি ডে-তে কাজী ফজলুল হক মহিলা হোস্টেলে প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির ঘোষণা প্রধানমন্ত্রীর জাতিসংঘে জলবায়ু সহনশীলতা ও টেকসই পানি ব্যবস্থাপনায় বাংলাদেশের অগ্রাধিকার ও বিনিয়োগের আহ্বান

‘জাহাঙ্গীরের বিষয় দু-এক দিনের মধ্যেই সিদ্ধান্ত’

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ১৮২ বার দেখা হয়েছে

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের বিষয়ে আইনি দিক পর্যালোচনা করা হচ্ছে। জাহাঙ্গীরের বিষয় দু-এক দিনের মধ্যেই সিদ্ধান্ত আসবে। আজ সোমবার ক্যাবিনেট মিটিং শেষ হলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি।

গত শুক্রবার জাহাঙ্গীর আলমকে দল থেকে বহিষ্কার করা হয়। জাতির পিতাকে নিয়ে কটূক্তি ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির জন্য তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দিয়েছেন দলীয় প্রধান শেখ হাসিনা।

জাহাঙ্গীর জামানা শেষ হওয়ার ইঙ্গিত এখন স্পষ্ট। ফলে দলেও চলছে নতুন হিসাব-নিকাশ। তবে গতকাল আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম কালের কণ্ঠকে বলেন, গাজীপুরের বিষয়ে এখনো কেন্দ্রীয় কমিটি কোনো সিদ্ধান্ত দেয়নি।

এ অবস্থায় নিমিষেই গাজীপুরে জাহাঙ্গীর আলমের সব আধিপত্য যেন হাওয়ায় মিলিয়ে গেল। আজমত উল্লাহ খান, আ ক ম মোজাম্মেল হক, জাহিদ আহসান রাসেলের মতো নেতারা দলকে নতুনভাবে গোছানোর কাজে নেমেছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026