1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে সরকারের নতুন উদ্যোগ শিল্প কারখানায় জ্বালানি সংকট নিরসনে ক্রাশ প্রোগ্রাম গ্রহণের আশ্বাস উয়ারী-বটেশ্বর নিয়ে স্মারক ডাকটিকিট প্রকাশ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের স্মৃতি রক্ষায় সব ব্যবস্থা নেওয়া হবে: সংস্কৃতিমন্ত্রী সৌরবিদ্যুতের উৎপাদন বাড়িয়ে জ্বালানি আমদানির চাপ কমানোর পরিকল্পনা সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আইএপিবি প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বাংলাদেশ সফরের আমন্ত্রণ, আমন্ত্রণপত্র হস্তান্তর জিম্বাবুয়ের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পেসার পল্লী উন্নয়নে নির্বাচিত সরকার প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে: মির্জা ফখরুল কৃত্রিম বুদ্ধিমত্তা ও শেয়ারবাজারের উত্থানে বিশ্বে বিলিয়নেয়ারের সংখ্যা ও সম্পদ রেকর্ড বৃদ্ধি

মুগদায় বাসায় শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ২২৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মুগদায় আবাসিক একটি ভবনে অগ্নিকাণ্ডে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। আজ সোমবার সকাল সাতটার পর মাতব্বর গলি এলাকায় পাঁচতলা বাড়ির নিচতলায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে পুলিশ জানায়, গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

অগ্নিদগ্ধ ব্যক্তিরা হলেন সুধাংশু (৩৫), তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা (৩২), তাঁদের ছেলে উরক (৫) ও শাশুড়ি শেফালি (৫৫)। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখন চিকিৎসা চলছে তাঁদের। হাসপাতাল সূত্রে জানা গেছে, সুধাংশু ২৫ শতাংশ, প্রিয়াঙ্কা ৭২ শতাংশ, উরক ৬৭ শতাংশ ও শেফালি ৬৫ শতাংশ দগ্ধ হয়েছেন। ওই বাড়ির মালিকের নাম সাজু মিয়া।

মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জামিল উদ্দীন প্রথম আলোকে বলেন, সকালে রান্না করতে গিয়ে বিস্ফোরণ ঘটে। অসাবধানতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, গ্যাস লিকেজ হয়ে রান্নাঘরে ছড়িয়ে পড়েছিল। সকালে রান্নার জন্য চুলার আগুন জ্বালাতে গেলে বিস্ফোরণ হয়।

এ বিস্ফোরণের পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা–ও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জামিল উদ্দীন

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026