1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিএনপি সরকারের দায়িত্ব নেওয়ার সময় হামের টিকার কোনো মজুত ছিল না: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের সৌজন্য বৈঠক অনুষ্ঠিত চামড়া খাতের উন্নয়নে স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা চূড়ান্ত ২৪ ঘণ্টায় হামে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫১৭ ২০২৮ সালের মধ্যে প্রাথমিকে নতুন পাঠ্যক্রম চালুর ঘোষণা চালকের অদক্ষতা ও ত্রুটিযুক্ত যান সড়ক দুর্ঘটনার প্রধান কারণ: শেখ রবিউল আলম সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহার ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আশ্বাস প্রধানমন্ত্রীর চলচ্চিত্র ঐতিহ্য সংরক্ষণে ফিল্ম আর্কাইভকে আধুনিকায়ন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী গাঢ় বেগুনি কাতান শাড়িতে ভক্তদের নজর কাড়লেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ শাহজালাল বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবা চালু, একসঙ্গে সুবিধা পাবেন ৩৭ হাজার যাত্রী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ২১০ বার দেখা হয়েছে

এশিয়ান আরচারিতে প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বাংলাদেশের তিন আরচার দিয়া সিদ্দিকি, নাসরিন আক্তার ও বিউটি রায়।

বাংলাদেশ আরচারি ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় চলমান ২২তম এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপস-২০২১ এর পঞ্চম দিনে আজ মঙ্গলবার প্রথম পদকের দেখা পেয়েছে বাংলাদেশ।

সকালে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে রিকার্ভ মহিলা দলগত ইভেন্টে ভিয়েতনামের খেলোয়াড়দের ৫-৩ সেটে হারিয়ে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের তিন আরচার দিয়া-নাসরিন-বিউটি।

প্রথম পদক জয়ের পর দিয়া বলেন,‘আমাদের আত্মবিশ্বাস ছিল যে, আমরা পারব, আমাদের তিনজনের মধ্যে একটা আত্মবিশ্বাস ছিল। আমরা অনেক খুশি যে এশিয়ান চ্যাম্পিয়নশিপের মত আসরে এই প্রথম ব্রোঞ্জ মেডেল এলো। আপনারা জানেন যে আমরা ফাইনালে গেছি এবং তিনজনের হাতেই ব্রোঞ্জ মেডেল উঠলো।’

উল্লেখ্য, এর আগের দিন মিশ্র দলগত ইভেন্টে রুবেলের সাথে ফাইনালে উঠেছে দিয়া।

বিউটি তার প্রতিক্রিয়ায় বলেন, ‘ম্যাচের আগে যখন অনুশীলন করছিলাম তখন আমার চেস্ট গার্ডে সমস্যা হচ্ছিল তখন কোচের দিকে তাকিয়েছিলাম। কোচ আমাকে বলে, ভয় পাওয়ার কিছু নেই, এখনো সময় আছে। চেস্ট গার্ড চেঞ্জ করে আবার মারো। আত্মবিশ্বাস কোচের কাছ থেকেই আমরা পাই, কোচ সাহস না দিলে আমরা সাহস হারিয়ে ফেলি। কোচের মুখ দেখলেই আসলে আমরা বুঝতে পারি যে, ভাল করব ও সাফল্য অর্জন করব।’

নাসরিন বলেন, ‘আমরা এই প্রথম এশিয়ান চ্যাম্পিয়নশিপে পদক জিতলাম। আমরা টানা এক বছর অনুশীলন করেছি, কোনো ছুটিতে ছিলাম না। শুধু ম্যাচ আর অনুশীলনে নজর দেয়ায় এখানে তিনজনই ভাল করতে পেরেছি।’

শুক্রবার সকালে মিশ্র দলগত ইভেন্টে ফাইনালে কোরিয়ার বিপক্ষে সোনার লড়াইয়ে নামবে বাংলাদেশ।

সূত্র : ইউএনবি

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026