1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ফোলারিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত করল ফিফা প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবন ‘বিশেষ শ্রেণির’ কেপিআই ঘোষণা, সর্বোচ্চ নিরাপত্তার আওতায় আশপাশ এলাকা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে সরকারের নতুন উদ্যোগ শিল্প কারখানায় জ্বালানি সংকট নিরসনে ক্রাশ প্রোগ্রাম গ্রহণের আশ্বাস উয়ারী-বটেশ্বর নিয়ে স্মারক ডাকটিকিট প্রকাশ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের স্মৃতি রক্ষায় সব ব্যবস্থা নেওয়া হবে: সংস্কৃতিমন্ত্রী সৌরবিদ্যুতের উৎপাদন বাড়িয়ে জ্বালানি আমদানির চাপ কমানোর পরিকল্পনা সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আইএপিবি প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বাংলাদেশ সফরের আমন্ত্রণ, আমন্ত্রণপত্র হস্তান্তর জিম্বাবুয়ের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পেসার

রাজধানীতে ৯ তলা ভবন থেকে পড়ে শিক্ষার্থী নিহত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ১৮৪ বার দেখা হয়েছে

রাজধানীতে ৯ তলা ভবন থেকে পড়ে শিক্ষার্থী নিহত

প্রতীকী ছবি

রাজধানীর গুলশান এলাকার একটি ১২তলা ভবনের নয়তলার রেলিং থেকে পড়ে সানা (১৪) নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তার বাবার নাম রেজওয়ান সেলিম। তিনি পেশায় একজন গার্মেন্ট ব্যবসায়ী। নিহত ছাত্রী পরিবারের সঙ্গে ওই ভবনে থাকত।

শুক্রবার (১২ নভেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত ছাত্রী উত্তরার একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) শিল্পী আক্তার। তিনি জানান, গুলশান-২ এর ৪১ নম্বর রোডের ৪৮ নম্বর বাসার সামনের রাস্তা থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শনিবার (১৩ নভেম্বর) সকালের দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে তার মরদেহ পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, লোকমুখে শুনেছি, ওই ভবনের নয়তলার রেলিং থেকে সে পড়ে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়। মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026