1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
উচ্চমাধ্যমিকে ৩৬ শতাংশ নিয়মিত শিক্ষার্থীর পরীক্ষা বর্জন, শঙ্কায় শিক্ষাব্যবস্থা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও শিক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার্য: ভূমিমন্ত্রী কর্মজীবী মায়েদের সুবিধার্থে সারা দেশে দিবা পরিচর্যা কেন্দ্র চালুর আহ্বান কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালে মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিতের নির্দেশ নবায়নযোগ্য জ্বালানি প্রসারে বড় লক্ষ্যমাত্রা ঘোষণা বিদ্যুৎ মন্ত্রীর সারাদেশে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৩ শিশুর মৃত্যু, মোট আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল দেশের সকল নাগরিককে ডিজিটাল সেবার আওতায় আনার ঘোষণা অর্থ ও পরিকল্পনামন্ত্রীর ফোলারিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত করল ফিফা প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবন ‘বিশেষ শ্রেণির’ কেপিআই ঘোষণা, সর্বোচ্চ নিরাপত্তার আওতায় আশপাশ এলাকা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে সরকারের নতুন উদ্যোগ

২ দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা বিএনপির

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ২৭৪ বার দেখা হয়েছে

জ্বালানি তেল ডিজেল-কেরোসিনের দাম বৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সারা দেশে মহানগর ও জেলা শহরে দুদিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে আগামী ১০ নভেম্বর ঢাকা ছাড়া সকল মহানগরে এবং ১২ নভেম্বর সারা দেশে জেলা শহরে এই কর্মসূচি পালিত হবে।

আজ সোমবার দুপুরে এ সংক্রান্ত প্রতিবাদী এক মানববন্ধন কর্মসূচি থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই দিনের এই কর্মসূচি ঘোষণা করেন।

ফখরুল বলেন, ‌‘এই প্রতিবাদ সমগ্র দেশে ছড়িয়ে দিতে হবে। জনগণকে জাগিয়ে তুলতে হবে। যতদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকবে, ততদিন জনগণের কষ্ট বাড়বে। তাদের ভোগান্তি বাড়বে। তারা আরও অসহায় হবে, গরিব থেকে আরও গরিব হবে। সেজন্য আজকে এই সরকারকে সরাতে জনগণকে মাঠে নামাতে হবে। ’

‘আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই ভয়াবহ যে দানবীয় সরকার তাকে গদি থেকে সরে যাওয়ার জন্য জনগণকে ঐক্যবদ্ধ করি এবং গণবিস্ফোরণের মধ্য দিয়ে ওদের সরিয়ে আমরা দেশে সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করি’, যোগ করেন বিএনপি মহাসচিব।

জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর বিএনপি উত্তর-দক্ষিণের যৌথ উদ্যোগে ডিজেল ও কেরোসিনের দাম বৃদ্ধি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এই মানববন্ধন হয়। ঢাকার দুই মহানগরের সহস্রাধিক নেতাকর্মী এতে অংশ নিয়ে ডিজেল-কেরোসিনের দাম বৃদ্ধি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে নানা স্লোগান দেয়।

ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের রফিকুল আলম মজনুর সঞ্চালনায় মানববন্ধনে মহানগর দক্ষিণের আহবায়ক আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব, খায়রুল কবির খোকন, নাজিম উদ্দিন আলম, মীর সরফত আলী সপু, মোস্তাফিজুর রহমান বাবুল, হেলেন জেরিন খান, সেলিমুজ্জামান সেলিম, আমিরুজ্জামান শিমুল, অঙ্গসংগঠনের সাইফুল আলম নিরব, সুলতান সালাউদ্দিন টুকু, আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, ফজলুল রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামলসহ দুই মহানগরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026