1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে জাদুকরী ফ্রি কিক মেসির, গোলকিপারের শেষ সময়ের ভুলে মায়ামির হার বাংলাদেশে অল্প বয়সে আকস্মিক মৃত্যুর প্রধান পাঁচটি কারণ কী কক্সবাজার বিমানবন্দরে নতুন টার্মিনাল থেকে ফ্লাইট চলাচল শুরু ২২ অনলাইন পেমেন্ট গেটওয়েতে অবৈধ লেনদেন, সর্তক করল বাংলাদেশ ব্যাংক শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী ঢাকার চাঁদ উদ্যানে জমি দখলের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি-জামায়াতসহ ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল বুক ফাটিয়ে বলব ওরা রাজাকার, বাংলার রাজনীতিতে ওদের স্থান নেই: স্বাস্থ্যমন্ত্রী নায়কের ‘স্ত্রীর আপত্তিতে’ সিনেমা থেকে বাদ পড়েন তাপসী পান্নু

খুলনা বিভাগে করোনায় ঝরলো আরও ৯ প্রাণ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ২৫২ বার দেখা হয়েছে

খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ও শনাক্তের সংখ্যা কমেছে। ২৪ ঘণ্টায় অদৃশ্য এই ভাইরাসে আক্রান্ত হয়ে বিভাগে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১২৪ জনের।

 

 

 

শনিবার (২৮ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে শুক্রবার বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়। একই সময়ে শনাক্ত হয়েছিল ৩১৩ জনের।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ৩ জন করে মৃত্যু হয়েছে খুলনা ও ঝিনাইদহে। এছাড়া কুষ্টিয়ায় ২ জন ও যশোরে ১ জন মারা গেছেন।

 

 

 

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ৮ হাজার ২৫৪ জনের শনাক্ত হয়েছে। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৯৮০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৫ হাজার ৯২০ জন।

খুলনা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত এক দিনে খুলনায় ৩৭৮ নমুনা পরীক্ষায় ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৭ শতাংশ।

 

 

 

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র জানায়, ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া খুলনায় ২৯ জন, বাগেরহাটে ২ জন, সাতক্ষীরায় ৪ জন, যশোরে ১৩ জন, মাগুরায় ১ জন, ঝিনাইদহে ১৬ জন, কুষ্টিয়া ১ জন ও মেহেরপুরে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026