1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে জাদুকরী ফ্রি কিক মেসির, গোলকিপারের শেষ সময়ের ভুলে মায়ামির হার বাংলাদেশে অল্প বয়সে আকস্মিক মৃত্যুর প্রধান পাঁচটি কারণ কী কক্সবাজার বিমানবন্দরে নতুন টার্মিনাল থেকে ফ্লাইট চলাচল শুরু ২২ অনলাইন পেমেন্ট গেটওয়েতে অবৈধ লেনদেন, সর্তক করল বাংলাদেশ ব্যাংক শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী ঢাকার চাঁদ উদ্যানে জমি দখলের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি-জামায়াতসহ ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল বুক ফাটিয়ে বলব ওরা রাজাকার, বাংলার রাজনীতিতে ওদের স্থান নেই: স্বাস্থ্যমন্ত্রী নায়কের ‘স্ত্রীর আপত্তিতে’ সিনেমা থেকে বাদ পড়েন তাপসী পান্নু

পরীমণি-পিয়াসাদের সঙ্গে জড়িত অনেক ভিআইপিদের নাম পেয়েছে সিআইডি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ২৪৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদকআলোচিত-সমালোচিত নায়িকা পরীমণি, কথিত মডেল পিয়াসা, মৌ, প্রযোজক রাজ, হেলেনা জাহাঙ্গীর ও মিশুর বিরুদ্ধে মামলা তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল তাদের প্রত্যেকের বাসায় তল্লাশি অভিযানে অনেক আলামত জব্দ করা হয়েছে। তাদের প্রত্যেকের অপরাধ ও অনৈতিক কার্যক্রমের সাথে জড়িত অনেকের নাম জেনেছে সিআইডি।

রোববার (৮ আগস্ট) রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন অতিরিক্ত ডিআইজি ওমর ফারুক।

সম্প্রতি গ্রেফতার আওয়ামী মহিলা লীগের উপ-কমিটি থেকে বহিষ্কার হওয়া হেলেনা জাহাঙ্গীর, আলোচিত নায়িকা পরীমণি, কথিত মডেল ফারিয়া মাহাবুব পিয়াসা, মরিয়ম আক্তার মৌ, প্রযোজক নজরুল ইসলাম রাজ ও শরিফুল হাসান মিশুর বিরুদ্ধে দায়ের করা মামলা তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

শেখ ওমর ফারুক বলেন, আমরা গতকাল একসাথে ছয়জন মূল আসামির বাসায় তল্লাশী অভিযান পরিচালনা করেছি। কিছু আলামত ও ডিভাইস উদ্ধার করেছি। ল্যাপটপ, ডেস্কটপ পাসপোর্ট, মোবাইল, হার্ডডিস্ক ও ফেরারি গাড়ী জব্দ করেছি। তদন্তের অংশ হিসেবে এই তল্লাশী অভিযান।

তিনি বলেন, আমরা পরীমণি পিয়াসা, মৌ রাজসহ প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করেছি। আমরা জব্দ করা আলামত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেছি। আমরা তদন্তের এ পর্যায়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা পেয়েছি। তবে এখন তা বলা সম্ভব হচ্ছে না। তাদের প্রতারণা, অনৈতিক কার্যক্রম ও ব্লাকমেইলিং এর মতো অপকর্মের সাথে জড়িত নানা পেশার অনেক নাম আমরা জেনেছি। তবে তা আমরা যাচাই বাছাই করছি। যাদের নাম এসেছে তদন্তে তাদের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026