1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সাবেক আইজিপির নির্দেশে বেআইনিভাবে গ্রেপ্তারের অভিযোগ পরীমণির ভারী বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে এনসিপির রোব ও সোমবারের পদযাত্রা স্থগিত একাত্তরের বিতর্কিত ভূমিকার জন্য ক্ষমা চাওয়ার আহ্বান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর স্বাধীনতার ঘোষণা ও ইতিহাস বিকৃতি নিয়ে আলোচনা সভায় স্পিকারের বক্তব্য চিকিৎসার জন্য বিদেশমুখিতা বন্ধে ইন্টার্নদের ভূমিকা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বন্যাদুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন শুরু, সরকারি সহায়তার আশ্বাস প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আগামীকাল প্রকাশ ডিএমসি ডে-তে কাজী ফজলুল হক মহিলা হোস্টেলে প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির ঘোষণা প্রধানমন্ত্রীর জাতিসংঘে জলবায়ু সহনশীলতা ও টেকসই পানি ব্যবস্থাপনায় বাংলাদেশের অগ্রাধিকার ও বিনিয়োগের আহ্বান

কানাডায় ভয়াবহ তাপদাহের সাথে দাবানল যুক্ত হওয়ায় সরিয়ে নেয়া হয়েছে শত শত মানুষ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ২১১ বার দেখা হয়েছে

পশ্চিমাঞ্চলে নজিরবিহীন তাপদাহের পাশাপাশি দাবানল ছড়িয়ে পড়ায় এ অঞ্চল থেকে শত শত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। অঞ্চলটি কয়েকদিন ধরে রেকর্ড ভঙ্গ করা তাপদাহে পুড়ছে। খবর এএফপি’র।
খবরে বলা হয়, দ্রুত দাবানল ছড়িয়ে পড়ার কারণে বুধবার রাতে ভ্যানকুভারের ২৫০ কিলোমিটার উত্তরপশ্চিমের লিটন গ্রাম থেকে লোকজন নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়।
ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের এ গ্রামে মঙ্গলবার কানাডার ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা ৪৯.৬ ডিগ্রী সেলসিয়াস (১২১ ডিগ্রী ফারেনহাইট) রেকর্ড করার পরের দিন সেখানে দাবানল ছড়িয়ে পড়ে।
বুধবার মেয়র জেন পল্ডারম্যান স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ‘এ দাবালন বিভিন্ন অবকাঠামো এবং বাসিন্দাদের নিরাপত্তার হুমকি সৃষ্টি করছে।’
ব্রিটিশ কলম্বিয়ার প্রধানমন্ত্রী জন হর্গান টুইটার বার্তায় বলেন, ‘দাবানল পরিস্থিতি এই মুহূর্তে অত্যন্ত ভয়াবহ। সেখানের জরুরি বিভাগের কর্মীরা লিটন গ্রামের বাসিন্দাদের জন্য তারা যা করতে পারে তার সবকিছু করছে।’
এমন পরিস্থতিতে বুধবার রাতে লিটন গ্রামের উত্তরের প্রায় একশ’ ঘরবাড়ি থেকে বাসিন্দাদের জরুরি ভিত্তিতে সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026