1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

প্রধানমন্ত্রীর তহবিলে ২৪২ কোটি টাকা অনুদান বিএবির

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ২৩০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদপ্রধানমন্ত্রীর দুই তহবিলে ২৪২ কোটি টাকা অনুদান দিয়েছে বেসরকারি ব্যাংক উদ্যোক্তা-মালিকদের সংগঠন ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস’ (বিএবি)। করোনা সহায়তা তহবিল ও ‘হাউস কনস্ট্রাকশন ফান্ড বাই প্রাইভেট ফাইন্যান্স’ তহবিলে এই অনুদান দেওয়া হয়।

গতকাল বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে এই অনুদান তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে অনুষ্ঠানে যুক্ত ছিলেন। একই অনুষ্ঠানে আরো কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রধানমন্ত্রীর তহবিলে অর্থ সহায়তা দিয়েছেন।

অনুষ্ঠানে বিএবির পক্ষে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউসের হাতে অনুদানের চেক তুলে দেন সংগঠনের চেয়ারম্যান ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার এবং পদ্মা ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত।

অনুষ্ঠানে পোশাক মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ, ঢাকা চেম্বার, চট্টগ্রাম চেম্বার, মেট্রোপলিটন চেম্বার, এস আলম গ্রুপ, সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, ওয়ালটন, পিএইচপি, প্রাণ-আরএফএল, বেঙ্গল ও শেলটেকসহ বেশ কিছু প্রতিষ্ঠান ও ব্যক্তির পক্ষ থেকে অনুদান দেওয়া হয়।ক

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026