1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিলেটে মার্কিন বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে বাণিজ্যমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গভীর মতবিনিময় করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন দামেস্কে বিস্ফোরণের মধ্যেও ফরাসি প্রেসিডেন্টের সিরিয়া সফর অব্যাহত বাংলাদেশ ও বিমসটেক মহাসচিবের বৈঠক: আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগ নির্ণয়ের প্রধান পরীক্ষা ‘এনএস১’ (NS1) আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বিনামূল্যে করার নির্দেশ দিয়েছে সরকার ত্রয়োদশ জাতীয় সংসদকে ইতিহাসের সবচেয়ে কার্যকর সংসদ করার আহ্বান চিফ হুইপের লিবিয়ায় বন্দি ১৭৪ অনিয়মিত বাংলাদেশি দেশে প্রত্যাবর্তন জাপানি স্থপতির নকশায় শিশু গ্রন্থাগার নির্মাণ দ্রুত করার আশ্বাস হাইওয়ে পুলিশের নতুন অতিরিক্ত আইজিপি হিসেবে ফারুক আহমেদের দায়িত্ব গ্রহণ যুক্তরাজ্যের সাথে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ: নারী উন্নয়ন ও লিঙ্গ সমতা অর্জনে যৌথ উদ্যোগের ঘোষণা

শেয়ার বাজারে আজ সূচকের বড় উত্থান

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ১৮৯ বার দেখা হয়েছে

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন চলছে সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সপ্তাহের শেষ কার্যদিবস আজ বৃহস্পতিবার (৩ জুন) লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪৩ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৬২ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরিয়াহ্ সূচক ৯ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৩ পয়েন্ট কমে যথাক্রমে ১২৯৩ ও ২২০৮ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৩৩৯ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

এই সময়ে লেনদেন হওয়া কম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২১৫টির, কমেছে ৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টি কম্পানির শেয়ারের দর।

সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কম্পানি হলো রূপালী ইনস্যুরেন্স, এবি ব্যাংক, লংকাবাংলা, ফরচুন শু, বিডি ফিন্যান্স, গ্লোবাল ইনস্যুরেন্স, ডাচ্-বাংলা ব্যাংক, ফেডারেল ইনস্যুরেন্স, ঢাকা ইনস্যুরেন্স ও সোনারবাংলা ইনস্যুরেন্স।

লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইর সূচক বাড়ে ৩৬ পয়েন্ট। এরপর ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে ৩ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী থাকে। সকাল সোয়া ১০টায় সূচক আগের দিনের চেয়ে ৪৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৬৪ পয়েন্টে অবস্থান করে।

এদিকে, লেনদেন শুরুর আধা ঘন্টা পর সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৮৯ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৫৩২ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৫ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এই সময়ে ৭১টি কম্পানির দাম বেড়েছে, কমেছে ৩৫টির। আর ১১টি কম্পানির শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026