1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সাবেক আইজিপির নির্দেশে বেআইনিভাবে গ্রেপ্তারের অভিযোগ পরীমণির ভারী বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে এনসিপির রোব ও সোমবারের পদযাত্রা স্থগিত একাত্তরের বিতর্কিত ভূমিকার জন্য ক্ষমা চাওয়ার আহ্বান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর স্বাধীনতার ঘোষণা ও ইতিহাস বিকৃতি নিয়ে আলোচনা সভায় স্পিকারের বক্তব্য চিকিৎসার জন্য বিদেশমুখিতা বন্ধে ইন্টার্নদের ভূমিকা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বন্যাদুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন শুরু, সরকারি সহায়তার আশ্বাস প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আগামীকাল প্রকাশ ডিএমসি ডে-তে কাজী ফজলুল হক মহিলা হোস্টেলে প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির ঘোষণা প্রধানমন্ত্রীর জাতিসংঘে জলবায়ু সহনশীলতা ও টেকসই পানি ব্যবস্থাপনায় বাংলাদেশের অগ্রাধিকার ও বিনিয়োগের আহ্বান

১১ দেশ থেকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ জুন, ২০২১
  • ২০৩ বার দেখা হয়েছে

করোনাভাইরাস সংক্রমণ রোধে ১১ দেশ থেকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। কোভিড-১৯ সংক্রমণের কারণে নিষেধাজ্ঞা রয়েছে এমন কয়েকটি দেশ বাদ দিয়ে নতুন কয়েকটি দেশ যুক্ত করে ভ্রমণ নিষেধাজ্ঞার নতুন তালিকা প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে বেবিচকের পক্ষ থেকে মঙ্গলবার একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

সংক্রমণ রোধে যে ১১ দেশ থেকে বাংলাদেশে যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেসব দেশ হচ্ছে—আর্জেন্টিনা, বাহরাইন, বলিভিয়া, ব্রাজিল, ভারত, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, প্যারাগুয়ে, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ও উরুগুয়ে।

বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন্স বিভাগের সদস্য গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী এম জিয়াউল কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নিষেধাজ্ঞাভুক্ত ১১ দেশ ‘গ্রুপ-এ’ ক্যাটাগরির অন্তর্ভুক্ত করা হয়েছে।
এতে বলা হয়েছে— এসব দেশ থেকে কোনো যাত্রী বাংলাদেশে প্রবেশ করতে পারবে না। এমনকি বাংলাদেশ থেকে এসব দেশে কেউ যেতেও পারবে না। তবে দেশগুলোতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি বা সফরকারীরা সংশ্লিষ্ট দেশের যথাযথ কর্তৃপক্ষের বিশেষ অনুমতি নিয়ে আসতে পারবে। সে ক্ষেত্রে তাদের বাংলাদেশে এসে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য নিজ খরচে সরকার নির্ধারিত হোটেল বুকিং করতে হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে- নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত দেশগুলোর সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকবে, যা কার্যকর হবে আগামী ৪ জুন থেকে। এমনকি কোনো ট্রানজিট যাত্রীও আসা-যাওয়া করতে পারবে না। তবে এসব দেশে কোনো বাংলাদেশি প্রবাসী নাগরিক বা ভ্রমণকারী ১৫ দিনের মধ্যে গিয়ে থাকলে বিশেষ অনুমতি সাপেক্ষে দেশে ফিরতে পারবেন।

অন্যদিকে ইরান, ওমানসহ আগের তালিকায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে কয়েকটি দেশের ওপর থেকে।

প্রজ্ঞাপনে আরও আটটি দেশকে ‘গ্রুপ-বি’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ক্যাটাগরির দেশগুলো থেকে বাংলাদেশে আসা যাত্রীদের জন্য কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। দেশগুলো হচ্ছে—বেলজিয়াম, চিলি, কলম্বিয়া, কোস্টারিকা, ডেনমার্ক, গ্রিস, কুয়েত ও ওমান।

বেবিচক জানিয়েছে, কুয়েত ও ওমান থেকে আসা প্রবাসীদের দেশে ফিরে সরকারি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারে তিন দিন থাকতে হবে। তিন দিন পর তাদের করোনা পরীক্ষা করানো হবে। পরীক্ষার ফল নেগেটিভ এলেও তাদের ১১ দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে হবে।

আর, ‘গ্রুপ-বি’ ক্যাটাগরির বাকি ছয় দেশ থেকে এলে যাত্রীদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য নিজ খরচে সরকার নির্ধারিত হোটেল বুকিং করতে হবে। তবে বাংলাদেশ থেকে যারা এই আটটি দেশে যাবে, তাদের জন্য কোনো বিধিনিষেধ দেয়নি বেবিচক।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026