1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সাবেক আইজিপির নির্দেশে বেআইনিভাবে গ্রেপ্তারের অভিযোগ পরীমণির ভারী বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে এনসিপির রোব ও সোমবারের পদযাত্রা স্থগিত একাত্তরের বিতর্কিত ভূমিকার জন্য ক্ষমা চাওয়ার আহ্বান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর স্বাধীনতার ঘোষণা ও ইতিহাস বিকৃতি নিয়ে আলোচনা সভায় স্পিকারের বক্তব্য চিকিৎসার জন্য বিদেশমুখিতা বন্ধে ইন্টার্নদের ভূমিকা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বন্যাদুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন শুরু, সরকারি সহায়তার আশ্বাস প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আগামীকাল প্রকাশ ডিএমসি ডে-তে কাজী ফজলুল হক মহিলা হোস্টেলে প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির ঘোষণা প্রধানমন্ত্রীর জাতিসংঘে জলবায়ু সহনশীলতা ও টেকসই পানি ব্যবস্থাপনায় বাংলাদেশের অগ্রাধিকার ও বিনিয়োগের আহ্বান

নাইজেরিয়ায় নৌকাডুবি, দেড় শতাধিক মৃত্যুর শঙ্কা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ১৮২ বার দেখা হয়েছে

নাইজেরিয়ায় একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় দেড় শতাধিক মানুষ নিখোঁজ হয়েছে। ধারণা করা হচ্ছে, তাদের সবার প্রাণহানী হয়েছে। গতকাল বুধবার (২৬ মে) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে ওই দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয় কর্মকর্তারাদের বরাতে জানা যায়, নৌকাটিতে অতিরিক্ত যাত্রী বহন করে নিয়ে যাওয়া হচ্ছিল। নৌকাটি নাইজার নদীতে ডুবে যাওয়ায় এর আরোহীদের কেউ বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে। কেন্দ্রীয় নাইজার রাজ্য এবং উত্তর-পশ্চিমাঞ্চলীয় কেবি রাজ্যের ওয়ারা এলাকায় থাকা অবস্থায় নৌকাটি ডুবে যায়।

নাইজেরিয়ার ন্যাশনাল ইনল্যান্ড ওয়াটারওয়েস অথরিটির স্থানীয় কর্মকর্তা ইউসুফ বিরমা জানান, ওই নৌকাটিতে ১৮০ জন যাত্রীর ধারণা ক্ষমতা ছিল না। তারপরেও নৌকাটিতে অতিরিক্ত যাত্রী বোঝাই করা হয়েছিল। ফলে এই দুর্ঘটনা ঘটেছে।

তিনি বলেন, এখন পর্যন্ত মাত্র ২০ জনকে জীবিত এবং ৪ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে ১৫৬ জন এখনও নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে এদের কেউ আর বেঁচে নেই।

বুধবার সকালে ওই দুর্ঘটনার পর পরই এক কর্মকর্তা জানান যে, প্রায় ১৪০ জন নিখোঁজ রয়েছে। পরবর্তীতে জানানো হয় এই সংখ্যা দেড় শতাধিক।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026