1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সাবেক আইজিপির নির্দেশে বেআইনিভাবে গ্রেপ্তারের অভিযোগ পরীমণির ভারী বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে এনসিপির রোব ও সোমবারের পদযাত্রা স্থগিত একাত্তরের বিতর্কিত ভূমিকার জন্য ক্ষমা চাওয়ার আহ্বান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর স্বাধীনতার ঘোষণা ও ইতিহাস বিকৃতি নিয়ে আলোচনা সভায় স্পিকারের বক্তব্য চিকিৎসার জন্য বিদেশমুখিতা বন্ধে ইন্টার্নদের ভূমিকা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বন্যাদুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন শুরু, সরকারি সহায়তার আশ্বাস প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আগামীকাল প্রকাশ ডিএমসি ডে-তে কাজী ফজলুল হক মহিলা হোস্টেলে প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির ঘোষণা প্রধানমন্ত্রীর জাতিসংঘে জলবায়ু সহনশীলতা ও টেকসই পানি ব্যবস্থাপনায় বাংলাদেশের অগ্রাধিকার ও বিনিয়োগের আহ্বান

ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনতে যাচ্ছে ফিলিস্তিন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২১ মে, ২০২১
  • ১৮৯ বার দেখা হয়েছে

গাজায় ইসরায়েল যে বর্বরতা চালিয়েছে তার বিচার চেয়ে ইন্টারন্যাশনাল ক্রিমিন্যাল কোর্টে (আইসিসি) যাওয়ার ঘোষণা দিয়েছে ফিলিস্তিন। সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতে ইহুদিবাদী দেশটির বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনা হতে পারে।

ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শতেয়াহ এ কথা জানান। শুক্রবার (২১ মে) এ তথ্য জানায় ইসরায়েলের গণমাধ্যম হারেৎজ।

খবরে বলা হয়, ইসরায়েল গাজায় বিমান হামলার মাধ্যমে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তার বিচার চেয়ে অভিযোগ নিয়ে আইসিসিতে যাওয়ার পরিকল্পনা করছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। সম্প্রতি গাজায় যে নৃসংশতা চালিয়েছে ইসরায়েল তা যুদ্ধাপরাধের শামিল।

এক বিবৃতিতে ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলের হামলায় গাজায় ২০টি ফিলিস্তিনি পরিবার প্রায় সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে। এছাড়াও পুরো উপত্যকাজুড়ে ইসরায়েলি হামলার ক্ষত দৃশ্যমান।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার (২১ মে) জানায়, ইসরায়েলি হামলায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৩ জনে। এরমধ্যে ৬৬ জন শিশুও রয়েছে। আহত হয়েছে আরও ১৯১০ জন।

১০ মে ইসরায়েল গাজায় বিমান হামলা শুরু করে। এরপর হামাসও গাজা থেকে ইসরায়েলে প্রায় ৪ হাজার ৩৬৯টি রকেট নিক্ষেপ করে। এসব হামলায় ১২ জন ইসরায়েলি নিহত হয়। সংঘর্ষের ১১তম দিনে মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় হামাস এবং ইসরায়েল।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026