জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্কের ভিত্তি রচনা করে গেছেন বলে জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, এ বছর আমরা বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উদযাপন
বিশ্বজুড়ে আর্থিক মন্দার শঙ্কা বিশ্বব্যাংক প্রধানের রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে খাদ্য, জ্বালানি এবং সারের মূল্য বেড়ে যাওয়ায় বিশ্ব জুড়ে আর্থিক মন্দার শঙ্কা প্রকাশ করেছেন বিশ্বব্যাংকের প্রধান ডেভিড ম্যালপাস। স্থানীয় সময় বুধবার
নিজস্ব প্রতিবেদক হলমার্ক কেলেঙ্কারির ঋণ জালিয়াতির মাধ্যমে সোনালী ব্যাংকের ২৭ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের মামলায় ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) সাবেক সাত কর্মকর্তাকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে হলমার্ক গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান প্যারাগন নিট কম্পোজিট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও এক পরিচালকেরও সাজার রায় ঘোষণা হয়েছে। গতকাল ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মোহাম্মদ ইকবাল হোসেন এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হুমায়ুন কবির, উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মইনুল হক, মহাব্যবস্থাপক (জিএম) ননী গোপাল নাথ, উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শেখ আলতাফ হোসেন ও সফিজ উদ্দিন আহমেদ এবং সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) সাইফুল হাসান ও কামরুল হোসেন খান। এছাড়া এ মামলায় হলমার্ক গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান প্যারাগন নিট কম্পোজিট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম রাজা ও পরিচালক আবদুল্লাহ আল মামুনেরও একই সাজা দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আসামিদের মধ্যে মইনুল হক, শেখ আলতাফ হোসেন, সফিজ উদ্দিন আহমেদ ও কামরুল হোসেন খান আদালতে উপস্থিত ছিলেন। তবে হুমায়ুন কবিরসহ বাকি পাঁচ আসামি এখনো পলাতক। বিচারক আসামিদের মোট ২৭ লাখ ৫০ হাজার ৬৮১ টাকা জরিমানা করেছেন। এ অর্থ সব আসামির সমান ভাগে পরিশোধের আদেশ দেয়া হয়েছে। আদায় করা অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। বিচারক বর্তমানে জামিনে থাকা চার আসামির জামিন বাতিল করে সাজা পরোয়ানাসহ কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দেন। এছাড়া পলাতক আসামিদের গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়। রায়ে বিচারক আরো বলেন, এ আসামিদের গ্রেফতার বা আত্মসমর্পণের দিন থেকে শাস্তি কার্যকর হবে। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) শওকত আলম জানান, অর্থ আত্মসাতের দায়ে প্রত্যেক আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। পাশাপাশি প্রতারণার দায়ে প্রত্যেককে সাত বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। এ মামলায় প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে কারাদণ্ডের মেয়াদ আরো তিন মাস বাড়বে। এছাড়া পিপি জানান, দুটি ধারায় দেয়া সাজা একই সঙ্গে শুরু হবে। ফলে আসামিদের প্রত্যেককে ১০ বছর করে কারাগারে থাকতে হবে। এ মামলার আসামিরা হলমার্ক কেলেঙ্কারিতে দায়ের করা দুদকের অন্য মামলাগুলোরও আসামি। এর আগে বরখাস্ত এমডি হুমায়ুনকে গ্রেফতারে আদালত আদেশ দিলেও তিনি পলাতক রয়েছেন। এখন পর্যন্ত তাকে গ্রেফতার করা যায়নি। এর আগে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ তাদের যুক্তিতর্ক শেষ করে এবং আদালত মামলার অভিযোগকারীসহ ১৩ জন প্রসিকিউশনের সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেন। প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়, আসামিরা পরস্পরের যোগসাজশে সোনালী ব্যাংকের ২৭ লাখ ৫০ হাজার ৬৮১ টাকা জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করেছেন। সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনায় ২০১৩ সালের ১ জানুয়ারি দুদকের উপসহকারী পরিচালক মজিবুর রহমান বাদী হয়ে হুমায়ুন কবিরসহ আটজনের বিরুদ্ধে রমনা থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১৪ সালের ২২ মে আদালতে অভিযোগপত্র দেন দুদকের তৎকালীন সহকারী পরিচালক (বর্তমানে উপপরিচালক) মশিউর রহমান। প্রসঙ্গত, সোনালী ব্যাংকের তৎকালীন হোটেল শেরাটন শাখায় সংঘটিত অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ২০১২ সালের ৪ অক্টোবর রাজধানীর রমনা থানায় ১১টি মামলা করে দুদক। এসব মামলায় ৩ হাজার ৬৯৯ কোটি ৪১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। পরে ২০১৩ সালের জানুয়ারিতে আরো সাড়ে ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে হলমার্ক-সংশ্লিষ্ট আরো পাঁচ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২৬টি মামলা করা হয়। এরপর আরো একাধিক মামলা করা হয়েছে। রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের ওই শাখা থেকে হলমার্ক গ্রুপ জালিয়াতির মাধ্যমে আড়াই হাজার কোটি টাকা হাতিয়ে নেয়ার সময় হুমায়ুন দেশের সবচেয়ে বড় এ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্বে ছিলেন। এর আগে ১ কোটি ৩৭ লাখ টাকা আত্মসাতের আরেক মামলায় ২০২১ সালে হুমায়ুন কবীরসহ ১১ জনের বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করেন আদালত। সেই মামলার অভিযোগপত্রে মূল আসামি ছিলেন সোনালী ব্যাংকের হোটেল শেরাটন শাখার ব্যবস্থাপক আজিজুর রহমান। মামলার বিচার চলাকালে মৃত্যু হওয়ায় পর তার নাম বাদ দেয়া হয়।
সারাদেশের সব অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ৭২ ঘণ্টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই সময়ের পর নিবন্ধনহীন কোনো হাসপাতাল, ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার চালু থাকলে আইনি
নানান সংকটে আছে দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়। সিকিভাগ শিক্ষার্থীও পাচ্ছে না এ ধরনের অধিকাংশ প্রতিষ্ঠান। অনুমোদন নিয়ে চালু করতে পারছে না অন্তত ৪টি। মামলাজটে আরও ৪টি বন্ধের পথে। অনিয়মে আরও
মানবদেহের জন্য ক্ষতিকর এমন ৪ ধরনের ওষুধের নিবন্ধন বাতিল করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। এছাড়া পশুপাখির চিকিৎসায় ব্যবহৃত আরও ৪ প্রকারের ওষুধ বাতিল করা হয়। সম্প্রতি অধিদপ্তরের এক আদেশে এই
যেখানে বাঘের ভয়, সেখানেই রাত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের মসনদে বসার শুরু থেকেই অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে উদ্বেগের মধ্যে ছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। এ কারণে ক্ষমতায় এসেই ২০২১ সালের মার্চে অবৈধ আগ্নেয়াস্ত্রের
অর্থনীতিতে চাহিদা বৃদ্ধিসহ নানামুখী প্রভাবে ব্যাংকে নগদ টাকার সংকট দেখা দিয়েছে। ঈদের আগে শুরু হওয়া এই সংকট দিন দিন প্রকট হচ্ছে। এর ফলে বেশি সুদেও প্রয়োজনীয় টাকা মিলছে কলমানিতে। ফলে
আওয়ামী লীগের তৃণমূল বেশ কয়েকটি ধারা-উপধারায় বিভক্ত হয়ে পড়েছে। এদের মধ্যে দু’টি ধারা বেশ সক্রিয় থেকে বিপরীত মেরুতে অবস্থান করছে। প্রথমত এমপি বলয়, দ্বিতীয়ত দলীয় বলয়। দলীয় বলয়ের মধ্যেও আবার
প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের নিরাপত্তা নিয়ে সবসময় বেশি গুরুত্ব দিয়ে তদারকি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সচিবালয়ে প্রবেশ এখন ডিজিটাল সিস্টেমের দিকেই যাচ্ছে। এক নম্বর ও ৫ নম্বর গেটে ডিজিটাল কার্ড সিস্টেমে প্রবেশ