1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিলেটে মার্কিন বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে বাণিজ্যমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গভীর মতবিনিময় করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন দামেস্কে বিস্ফোরণের মধ্যেও ফরাসি প্রেসিডেন্টের সিরিয়া সফর অব্যাহত বাংলাদেশ ও বিমসটেক মহাসচিবের বৈঠক: আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগ নির্ণয়ের প্রধান পরীক্ষা ‘এনএস১’ (NS1) আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বিনামূল্যে করার নির্দেশ দিয়েছে সরকার ত্রয়োদশ জাতীয় সংসদকে ইতিহাসের সবচেয়ে কার্যকর সংসদ করার আহ্বান চিফ হুইপের লিবিয়ায় বন্দি ১৭৪ অনিয়মিত বাংলাদেশি দেশে প্রত্যাবর্তন জাপানি স্থপতির নকশায় শিশু গ্রন্থাগার নির্মাণ দ্রুত করার আশ্বাস হাইওয়ে পুলিশের নতুন অতিরিক্ত আইজিপি হিসেবে ফারুক আহমেদের দায়িত্ব গ্রহণ যুক্তরাজ্যের সাথে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ: নারী উন্নয়ন ও লিঙ্গ সমতা অর্জনে যৌথ উদ্যোগের ঘোষণা

বিশ্বজুড়ে আর্থিক মন্দার শঙ্কা বিশ্বব্যাংক প্রধানের

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ৩৫৫ বার দেখা হয়েছে

বিশ্বজুড়ে আর্থিক মন্দার শঙ্কা বিশ্বব্যাংক প্রধানের

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে খাদ্য, জ্বালানি এবং সারের মূল্য বেড়ে যাওয়ায় বিশ্ব জুড়ে আর্থিক মন্দার শঙ্কা প্রকাশ করেছেন বিশ্বব্যাংকের প্রধান ডেভিড ম্যালপাস। স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিশ্বব্যাংক প্রধান বলেন, জ্বালানির দাম দ্বিগুণ করার পরিকল্পনাই মন্দা শুরু করার জন্য যথেষ্ট। চীনের কয়েকটি বড় শহরে কভিড-১৯-এর কারণে লকডাউন আরোপ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ডেভিড ম্যালপাস। খবর বিবিসি।

ডেভিড ম্যালপাস বলেন, এখনও ইউরোপের অনেক দেশ রাশিয়ার তেল ও গ্যাসের প্রতি অতি নির্ভরশীল। পশ্চিমা দেশগুলো রাশিয়ার জ্বালানির ওপর নির্ভরতা কমাতে চাপ অব্যাহত রাখারও পরও পরিস্থিতি বদলায়নি।

মার্কিন চেম্বার অব কমার্সের এক আয়োজনে ডেভিড ম্যালপাস বলেন, রাশিয়া গ্যাস সরবরাহ কমিয়ে দেয়ায় ওই অঞ্চলে ‘উল্লেখযোগ্য মন্দা’ হতে পারে। তিনি বলেন, জ্বালানির মূল্য বৃদ্ধি ইতোমধ্যে জার্মান অর্থনীতিকে চাপে ফেলেছে। অথচ তারাই ইউরোপের সবচেয়ে বড় এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি।

বিশ্বব্যাংক প্রধান বলেন, উন্নয়নশীল দেশগুলোও আক্রান্ত হচ্ছে সার, খাদ্য ও জ্বালানি সংকটে। চীনের কয়েকটি বড় শহরে লকডাউন আরোপ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ডেভিড ম্যালপাস। তিনি বলেন, এর প্রভাব এখনও বিশ্বের মন্দার ওপর পড়ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026