1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিলেটে মার্কিন বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে বাণিজ্যমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গভীর মতবিনিময় করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন দামেস্কে বিস্ফোরণের মধ্যেও ফরাসি প্রেসিডেন্টের সিরিয়া সফর অব্যাহত বাংলাদেশ ও বিমসটেক মহাসচিবের বৈঠক: আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগ নির্ণয়ের প্রধান পরীক্ষা ‘এনএস১’ (NS1) আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বিনামূল্যে করার নির্দেশ দিয়েছে সরকার ত্রয়োদশ জাতীয় সংসদকে ইতিহাসের সবচেয়ে কার্যকর সংসদ করার আহ্বান চিফ হুইপের লিবিয়ায় বন্দি ১৭৪ অনিয়মিত বাংলাদেশি দেশে প্রত্যাবর্তন জাপানি স্থপতির নকশায় শিশু গ্রন্থাগার নির্মাণ দ্রুত করার আশ্বাস হাইওয়ে পুলিশের নতুন অতিরিক্ত আইজিপি হিসেবে ফারুক আহমেদের দায়িত্ব গ্রহণ যুক্তরাজ্যের সাথে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ: নারী উন্নয়ন ও লিঙ্গ সমতা অর্জনে যৌথ উদ্যোগের ঘোষণা

বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্কের ভিত্তি রচনা করেন বঙ্গবন্ধু

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ২৩৫ বার দেখা হয়েছে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্কের ভিত্তি রচনা করে গেছেন বলে জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

তিনি বলেন, এ বছর আমরা বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উদযাপন করেছি। এসময় তিনি ১৯৭২ সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার জন্য রানি এলিজাবেথের প্রতি কৃতজ্ঞতা জানান।

বুধবার (২৫ মে) রাজধানীর লা মেরিডিয়ানে রানি এলিজাবেথের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে স্পিকার এ কথা বলেন।

স্পিকার বলেন, বর্তমানে যুক্তরাজ্য বাংলাদেশের তৃতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এবং দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক বিনিয়োগকারী। এশিয়ার দ্রুততম অর্থনীতি, প্রাণবন্ত গণতন্ত্র, জলবায়ু সহিষ্ণু এবং আঞ্চলিক সংযোগের সেতু হিসেবে বাংলাদেশের গড়ে ওঠার পেছনে একজন বিশ্বস্ত বন্ধু হিসেবে যুক্তরাজ্য সবসময় বাংলাদেশের পাশে ছিল এবং আছে। এসময় দুদেশের সংসদীয় গণতন্ত্রের মধ্যে সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বারোপ করেন স্পিকার।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক ও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026