1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে বিভিন্ন অপরাধে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয় ও সংস্থার সমন্বয়হীনতা দূর করাই নতুন মন্ত্রীর প্রধান অগ্রাধিকার উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির সংকট নিরসনে সরকারি উদ্যোগে বিতরণ করা হচ্ছে পানির ট্যাংক শান্তি প্রতিষ্ঠা ও পাহাড়ি-বাঙালি সম্প্রীতিতে গুরুত্ব দিলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে কঠোর বার্তা: অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি নতুন মন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর নীতিনির্ধারণী বার্তা স্পষ্ট করেছেন নতুন মন্ত্রী পরিকল্পনা বাস্তবায়নে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আমূল পরিবর্তনের তাগিদ প্রতিমন্ত্রীর জাতীয় রাজনীতিতে নতুন গতিপ্রবাহ: শহীদ জিয়ার মাজারে রাজনৈতিক উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম দীর্ঘ বিরতির পর নাটকে ফিরলেন অভিনেত্রী শার্লিন ফারজানা

রাজধানীতে দুই চিকিৎসককে হুমকি ও হামলার ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

রাজধানী ডেস্ক

রাজধানীতে দুই প্রখ্যাত চিকিৎসককে প্রাণনাশের হুমকি ও হামলার অভিযোগে মূল পরিকল্পনাকারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-ওয়ারী বিভাগ। গত শনিবার দিবাগত রাতে যাত্রাবাড়ী ও খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সানি সাহা (৩৮) ও ফাতিন ইসরাক লাবিব (২০)। ডিবি সূত্রে জানা যায়, গত ২৭ জুলাই ধানমন্ডি এলাকায় আনোয়ার খান মডার্ন মেডিকেল হাসপাতালের ইএনটি মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. এ কে এম আমিনুল হককে গাড়ির গতিরোধ করে হুমকি দেওয়া হয়। এর ধারাবাহিকতায় গত ১৭ আগস্ট রাতে শান্তিনগর এলাকার পপুলার ডায়াগনস্টিক সেন্টার থেকে রোগী দেখে ফেরার পথে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান, গলা ও হেড-নেক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের ওপর হামলা চালানো হয়। এ সময় হামলাকারীরা তার সিএনজিচালিত অটোরিকশার গতিরোধ করে তাকে টেনেহিঁচড়ে নিচে নামিয়ে মারধর করে এবং ডান চোখে গুরুতর জখম করে।

এ ঘটনায় ডা. মো. আসাদুর রহমান বাদী হয়ে পল্টন মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এজাহারে উল্লেখ করা হয়, ঘটনার কিছুদিন আগে একটি অপরিচিত নম্বর থেকে ফোন করে তার কাছে ১৫ হাজার মার্কিন ডলার চাঁদা দাবি করা হয়েছিল। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল থেকে জীবন ওরফে আদিল নামের একজনকে হাতেনাতে আটক করে। পরবর্তীতে ডিবি পুলিশের ছায়াতদন্তে এই ঘটনার মূল পরিকল্পনাকারী ও সহযোগীদের পরিচয় বেরিয়ে আসে।

ডিবি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার সানি সাহা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন যে তিনি ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত সিঙ্গাপুরে একটি ইন্টেরিয়র ডিজাইন কোম্পানিতে প্রজেক্ট ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। সেখানে জান্নাত আলমগীর হোসেনের সঙ্গে পরিচয়ের সূত্র ধরে তিনি মানি লন্ডারিং প্রক্রিয়ায় ৫ কোটি টাকা বিনিয়োগ করে আর্থিক ক্ষতির মুখে পড়েন এবং পরে বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপে জড়িয়ে পড়েন। ২০২৪ সালের আগস্টে দেশে ফেরার পর জান্নাত আলমগীর হোসেনের নির্দেশ অনুযায়ী তিনি সমাজের উচ্চবিত্ত ও পেশাজীবী ব্যক্তিদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ শুরু করেন।

তদন্তে আরও জানা যায়, অধ্যাপক ডা. এ কে এম আমিনুল হক ও অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে প্রাণনাশের ভয় দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ আদায়ের দায়িত্ব পান সানি সাহা। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি ফাতিন ইসরাক লাবিবকে সঙ্গে নিয়ে হামলার উদ্দেশ্যে অপরাধী চক্রের সদস্য সংগ্রহ করেন। চিকিৎসকদের ওপর এ ধরনের ধারাবাহিক হামলা এবং চাঁদাবাজির ঘটনায় চিকিৎসক সমাজ ও সাধারণ মানুষের মধ্যে তীব্র উদ্বেগ ও নিরাপত্তার শঙ্কা তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনতে এবং ঘটনার নেপথ্যে থাকা মূল অর্থদাতা জান্নাত আলমগীর হোসেনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026