1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রচার-প্রচারণাহীন ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, কাল ভোটগ্রহণ একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন মানবসম্পদ উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে জাইকার সহযোগিতা জোরদারের আহ্বান সরকারের কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশি হতাহত: জরুরি সহায়তা নিশ্চিতে উপ-হাইকমিশনের হেল্পলাইন চালু সন্ত্রাসবিরোধী মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার চাকরি বিধি লঙ্ঘনের দায়ে বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, পদাবনতি ৫ জনের রাজধানীতে ডিএমপির অভিযানে মাদক ও চোরাই মালামালসহ গ্রেপ্তার ৪৮৩, মামলা ৫৯টি দুর্বৃত্তদের গুলিতে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যক্তিত্ব নিহত শ্রমিককল্যাণ ফাউন্ডেশন তহবিলে গ্রামীণফোনের সাড়ে ২৪ কোটি টাকা জমা রাষ্ট্রপতি নির্বাচনে কোনো আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

কল ড্রপের ক্ষতিপূরণ ও প্যাকেজের শর্ত গ্রাহকদের স্পষ্টভাবে জানানোর আহ্বান টেলিযোগাযোগমন্ত্রীর

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে
তথ্য প্রযুক্তি ডেস্ক
কল ড্রপজনিত আর্থিক ক্ষতিপূরণ সমন্বয় এবং ইন্টারনেট বা ভয়েস প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার পর অব্যবহৃত ডেটা ও সুবিধার ভবিষ্যৎ কী হয়, সে বিষয়ে সাধারণ গ্রাহকদের স্পষ্টভাবে জানানোর জন্য মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের প্রতি আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। একই সঙ্গে কল ড্রপ ও বিভিন্ন প্যাকেজ সংক্রান্ত নানা বিভ্রান্তি এবং অসন্তোষ দূর করতে সংশ্লিষ্ট অপারেটরদের কার্যকর সচেতনতামূলক উদ্যোগ নেওয়ার তাগিদ দেন তিনি।
বুধবার রাজধানীর তেজগাঁওয়ে আয়োজিত ‘পাওয়ারিং দ্য ফিউচার: রবি কমপ্লিটস ঢাকা মডার্নাইজেশন’ শীর্ষক এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন, দেশের টেলিযোগাযোগ খাতের চলমান নানাবিধ চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে সরকার সম্পূর্ণ অবগত। এ খাতের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সম্প্রতি সরকার সিম ট্যাক্স প্রত্যাহারের মতো একটি গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে সরকারের এই ধরনের ব্যবসা ও জনবান্ধব উদ্যোগের সুবিধা যেন কেবল মোবাইল অপারেটরদের আর্থিক মুনাফার মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং তার সুফল যেন সরাসরি সাধারণ ভোক্তা বা গ্রাহক পর্যায়ে পৌঁছায়, তা নিশ্চিত করা জরুরি।
গ্রাহক স্বার্থ সংরক্ষণের ওপর জোর দিয়ে ফকির মাহবুব আনাম বলেন, কল ড্রপ, ডেটা প্যাকেজের জটিল শর্ত ও মেয়াদ শেষে অব্যবহৃত ব্যালেন্স নিয়ে সাধারণ গ্রাহকদের মধ্যে নিয়মিত ক্ষোভ দেখা যায়। অনেক গ্রাহক ৫০০ বা তদূর্ধ্ব টাকার বড় প্যাকেজ কিনেও সময়সীমা পার হওয়ার কারণে অব্যবহৃত ডেটা বা সুবিধা আর ব্যবহার করতে পারেন না। কল ড্রপের পর সংশ্লিষ্ট অর্থ আদৌ ফেরত দেওয়া হচ্ছে কি না কিংবা কীভাবে তা সমন্বয় করা হচ্ছে, সে বিষয়ে অপারেটরদের স্বচ্ছ অবস্থান থাকা প্রয়োজন। গ্রাহকদের বিভ্রান্তি দূর করতে প্রতিটি প্যাকেজের শর্ত ও কার্যপ্রণালি সহজ ভাষায় তাদের সামনে তুলে ধরতে হবে।
রাজধানী ঢাকায় নেটওয়ার্কের আধুনিকায়ন সম্পন্ন করায় মোবাইল অপারেটর রবির উদ্যোগের প্রশংসা করে মন্ত্রী বলেন, এ ধরনের আধুনিকায়ন গ্রাহকদের সেবার মান বহুলাংশে বৃদ্ধি করবে। তবে উন্নত সেবা কেবল রাজধানী বা বড় বড় শহরের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। দেশের প্রত্যন্ত অঞ্চল, গ্রাম ও পাহাড়ি এলাকার প্রান্তিক গ্রাহকদেরও নিরবচ্ছিন্ন উচ্চগতির নেটওয়ার্ক সেবার আওতায় নিয়ে আসতে হবে। বিশেষ করে গ্রামীণ এলাকায় রবির গ্রাহকসেবা ও নেটওয়ার্কের বিস্তার আরও বাড়ানো প্রয়োজন।
মন্ত্রী আরও উল্লেখ করেন, দেশে টাওয়ার শেয়ারিং ব্যবস্থা চালু হওয়ার ফলে অপারেটরদের জন্য দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক সম্প্রসারণের ব্যয় ও প্রক্রিয়া অনেক সহজ হয়েছে। কাজেই প্রযুক্তিগত অবকাঠামোর সর্বোত্তম ব্যবহার করে দেশের সর্বত্র সমান মানের টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করতে হবে।
দেশের সামগ্রিক অর্থনীতিতে বৈদেশিক বিনিয়োগের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সরকার সরাসরি বিদেশি বিনিয়োগ আকর্ষণে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার নানামুখী পদক্ষেপ চলছে। দুই দেশের সরকারপ্রধানদের সাম্প্রতিক দ্বিপক্ষীয় আলোচনার প্রসঙ্গ টেনে তিনি আশা প্রকাশ করেন, মালয়েশিয়াভিত্তিক আজিয়াটা গ্রুপ ভবিষ্যতে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে তাদের বিনিয়োগের পরিধি আরও বৃদ্ধি করবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ডাক ও টেলিযোগাযোগবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী, রবি আজিয়াটার চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার শাহেদ আলম এবং রবি আজিয়াটা পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক জিয়াদ সাতারা। অনুষ্ঠানে বক্তারা দেশের টেলিযোগাযোগ খাতের গুণগত মানোন্নয়ন ও ডিজিটালাইজেশন প্রক্রিয়া ত্বরান্বিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026