1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রতারণার মামলায় জামিন পেলেন চিত্রনায়িকা ববি দীর্ঘ আট বছরের বিরতি ভেঙে মোস্তফা কামাল রাজের নির্দেশনায় ফিরলেন জাহিদ হাসান ওটিটিতে ফিরছেন আরিফিন শুভ, বিপরীতে কেয়া পায়েল শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে প্রবেশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদল জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ও গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে জাতীয় ঐক্যের ডাক স্বরাষ্ট্রমন্ত্রীর আবাসন ও নগর উন্নয়নে মার্কিন সহায়তা প্রত্যাশা গৃহায়ণ মন্ত্রীর খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: বিএফইউজে নেতাদের নিন্দা, জড়িতদের গ্রেপ্তারের দাবি বিশ্বব্যাপী চক্ষু স্বাস্থ্যসেবার নতুন কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ: আসছে ‘গ্লোবাল সামিট অন আই হেলথ’ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ বন্যা পরিস্থিতি মোকাবিলায় সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত করতে জেলা তথ্য কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা

শাহজালালে সোয়া ৩ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ১৪৮ বার দেখা হয়েছে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সোয়া ৩ কোটি টাকা মূল্যের সোনাসহ ইসমাইল হোসেন সরকার নামের এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম। আজ শনিবার দুপুরে সৌদি আরবের জেদ্দা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে আসা ওই যাত্রীর কাছ থেকে এই স্বর্ণ আটক করা হয়।

কাস্টমস হাউস গণমাধ্যমকে জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শনিবার সকালে কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিমের সদস্যরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান গ্রহণ করে নজরদারি করতে থাকে। গ্রিন চ্যানেলে নজরদারি ও তল্লাশির এক পর্যায়ে দুপুর ১২টায় জেদ্দা থেকে আগত ফ্লাইট বিজি ৪১৩৬ এর যাত্রী ইসমাইল হোসেন সরকারকে চ্যালেঞ্জ জানানোর পর তল্লাশি করা হয়। তার সঙ্গে থাকা ব্যাগ স্ক্যানিং করলে ব্যাগের ভেতরে থাকা ২টি জুসার মেশিন ও ২টি ডিজিটাল সাউণ্ড বক্স ব্যাটারির মধ্যে বিশেষ কৌশলে লুকায়িত অবস্থায় ৩২টি স্বর্ণের বার পাওয়া যায়, যার ওজন ৫ কেজি ২০০ গ্রাম। এর আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ কোটি ১২ লাখ ২০ হাজার টাকা।
ঢাকা কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মারুফ রহমান খান গণমাধ্যমকে বলেন, আটক স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়ার পর আটক যাত্রীকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026