1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রতারণার মামলায় জামিন পেলেন চিত্রনায়িকা ববি দীর্ঘ আট বছরের বিরতি ভেঙে মোস্তফা কামাল রাজের নির্দেশনায় ফিরলেন জাহিদ হাসান ওটিটিতে ফিরছেন আরিফিন শুভ, বিপরীতে কেয়া পায়েল শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে প্রবেশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদল জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ও গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে জাতীয় ঐক্যের ডাক স্বরাষ্ট্রমন্ত্রীর আবাসন ও নগর উন্নয়নে মার্কিন সহায়তা প্রত্যাশা গৃহায়ণ মন্ত্রীর খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: বিএফইউজে নেতাদের নিন্দা, জড়িতদের গ্রেপ্তারের দাবি বিশ্বব্যাপী চক্ষু স্বাস্থ্যসেবার নতুন কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ: আসছে ‘গ্লোবাল সামিট অন আই হেলথ’ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ বন্যা পরিস্থিতি মোকাবিলায় সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত করতে জেলা তথ্য কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা

স্বাস্থ্য ভবনে দুদকের অনুসন্ধানী টিম

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ১৩৯ বার দেখা হয়েছে

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন স্বাস্থ্য ভবন পরিদর্শন করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রবিবার (১৯ জুলাই) দুপুরে দুদকের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে চার সদস্যের একটি অনুসন্ধানী টিম রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের নতুন স্বাস্থ্য ভবন পরিদর্শনে যায়।

রবিবার বিকেল সোয়া ৩টা পর্যন্ত দুদকের অনুসন্ধানী টিম স্বাস্থ্য মহাপরিচালক অধ্যাপক ডা.আবুল কালাম আজাদসহ স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে কথা বলছেন এবং প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করছেন।

এর আগে, রিজেন্ট হাসপাতালের প্রতারণার বিভিন্ন বিষয় গণমাধ্যমে প্রকাশিত হলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষে নির্দেশেই অধিদপ্তর রিজেন্টের সঙ্গে চুক্তি করে। যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে মন্ত্রণালয়ের দৃষ্টি আকৃষ্ট হয়।

উল্লেখ্য, মহামারি করোনাকালে বহুল আলোচিত রিজেন্ট হাসপাতালসহ স্বাস্থ্যখাতের অনিয়ম উদঘাটনে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026