1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রতারণার মামলায় জামিন পেলেন চিত্রনায়িকা ববি দীর্ঘ আট বছরের বিরতি ভেঙে মোস্তফা কামাল রাজের নির্দেশনায় ফিরলেন জাহিদ হাসান ওটিটিতে ফিরছেন আরিফিন শুভ, বিপরীতে কেয়া পায়েল শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে প্রবেশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদল জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ও গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে জাতীয় ঐক্যের ডাক স্বরাষ্ট্রমন্ত্রীর আবাসন ও নগর উন্নয়নে মার্কিন সহায়তা প্রত্যাশা গৃহায়ণ মন্ত্রীর খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: বিএফইউজে নেতাদের নিন্দা, জড়িতদের গ্রেপ্তারের দাবি বিশ্বব্যাপী চক্ষু স্বাস্থ্যসেবার নতুন কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ: আসছে ‘গ্লোবাল সামিট অন আই হেলথ’ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ বন্যা পরিস্থিতি মোকাবিলায় সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত করতে জেলা তথ্য কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা

সাহেদ সাতক্ষীরা সীমান্তে গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ জুলাই, ২০২০
  • ১৫৭ বার দেখা হয়েছে

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদকে সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে আজ ভোরে গ্রেফতার করেছে র‌্যাপিড একশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
বুধবার ভোর সাড়ে ৫টার দিকে সাতক্ষীরা জেলার দেবহাটার শাকরা সীমান্ত এলাকা থেকে তাকে অবৈধ অস্ত্রসহ গ্রেফতার করা হয়।
র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বাসসকে জানান, সাতক্ষীরা সীমান্ত পার হওয়ার প্রাক্কালে গুলি ভর্তি একটি অবৈধ পিস্তলসহ তাকে গ্রেফতার করা হয়। ওই সময় তিনি ছদ্মবেশে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছিলেন। সেখান থেকে তাকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে বলেও জানান তিনি।
এ ব্যাপারে দুপুর ১ টার দিকে র‌্যাব সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা। সংবাদ সম্মেলনে র‌্যাবের ডিজি আব্দুল্লাহ আল মামুন বক্তব্য রাখবেন।
গত ৬ জুলাই র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর কার্যালয়ে অভিযান চালানো হয়। অভিযানে তাদের বিরুদ্ধে পরীক্ষা ছাড়াই করোনার সনদ দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠে আসে। র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত অন্তত ৬ হাজার ভুয়া করোনা পরীক্ষার সনদ পেয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। পরের দিন ৭ জুলাই স্বাস্থ্য অধিদফতরের নির্দেশে র‌্যাব রিজেন্ট হাসপাতাল ও তার মূল কার্যালয় সিলগালা করে দেয়া হয়। রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে ওই দিনই উত্তরা পশ্চিম থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়। এরপর থেকে সাহেদ পলাতক ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৫৬ টি মামলা রয়েছে বলে র‌্যাব সূত্র জানায়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026