1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষাব্যবস্থায় আন্তর্জাতিক মান নিয়ে পরিবর্তনের ঘোষণা নতুন শিক্ষামন্ত্রীর ভ্যাটিকান অংশ নেবে না ট্রাম্পের ‘শান্তি বোর্ড’-এ দেশে ভয়মুক্ত গণমাধ্যম পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি নতুন তথ্যমন্ত্রীর কুছ কুছ হোতা হ্যায়-এর রানি মুখার্জির চরিত্রে রাভিনা ট্যান্ডনের সম্ভাবনা ছিল নতুন সরকারের প্রথম কর্মদিবসে সাভারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ডলার চুরির মামলায় প্রতিবেদন দাখিলের নতুন তারিখ রয়েল এনফিল্ড উদযাপন করল বাংলাদেশে কার্যক্রমের প্রথম বর্ষপূর্তি, উন্মোচন Classic 350 ও Meteor 350 সৌদি আরবে রমজান মাসে পবিত্র মসজিদগুলোর প্রস্তুতি তদারকি বাংলাদেশ কোস্ট গার্ডের এক বছরের অভিযান: ১৭ হাজার ৫১৬ কোটি টাকার নিষিদ্ধ পণ্য জব্দ ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে জটিলতা নিরসনে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের ভূমিকা, জানালেন পিসিবি চেয়ারম্যান

রাজধানীতে বসবে ২৪টি পশুর হাট

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ১১৯ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

 

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় এবার কোরবানির পশুর হাট বসবে ২৪টি। এগুলোর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় বসছে ১৪টি অস্থায়ী পশুর হাট। আর ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় বসছে ১০টি অস্থায়ী পশুর হাট। একই সঙ্গে দেশের সর্ববৃহৎ গাবতলী হাটে থাকছে কোরবানি পশুর ব্যাপক আয়োজন। এটিরও সার্বিক ব্যবস্থাপনা করবে ডিএনসিসি কর্তৃপক্ষ।

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার হাটগুলোর মধ্যে রয়েছে- ভাষানটেক রাস্তার নির্মাণাধীন অব্যবহৃত-পরিত্যক্ত অংশ এবং পাশের খালি জায়গা, ভাটারা সংলগ্ন এলাকা, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের খেলার মাঠ, বাড্ডা ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গা (আফতাবনগর), মোহাম্মদপুর বুদ্ধিজীবী সড়কের পাশে পুলিশ লাইনের খালি জায়গা, মিরপুর সেকশন-৬ (ইস্টার্ন হাউজিং) এর খালি জায়গা, উত্তরা ১৫ নম্বর সেক্টরের ১ নম্বর ব্রিজের পশ্চিমের অংশ এবং ব্রিজের পশ্চিমে গোলচত্বর পর্যন্ত সড়কের ফাঁকা জায়গা, উত্তরা ১৭ নম্বর সেক্টরের বৃন্দাবন থেকে উত্তর দিকে বিজিএমইএ পর্যন্ত খালি জায়গা, কাওলা শিয়ালডাঙ্গা সংলগ্ন খালি জায়গা। ডিএনসিসিতে আরও একটি স্থান হাটের জন্য নির্ধারণ করার প্রক্রিয়া চলছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার হাটগুলোর মধ্যে রয়েছে- উত্তর শাহজাহানপুরের মৈত্রী সংঘ মাঠ এলাকার খালি জায়গা, হাজারীবাগের ইনস্টিটিউট অব লেদার টেকনোলোজি মাঠ সংলগ্ন খালি জায়গা, কামরাঙ্গীরচরের ইসলাম চেয়ারম্যান বাড়ি থেকে দক্ষিণ বুড়িগঙ্গা বাঁধ পর্যন্ত খালি জায়গা, পোস্তাগোলা শ্মশান ঘাট এলাকার খালি জায়গা, শ্যামপুর বালুর মাঠ সংলগ্ন আশপাশের খালি জায়গা,মেরাদিয়া বাজারের আশপাশের খালি জায়গা, আরমানিটোলা মাঠ সংলগ্ন আশপাশের খালি জায়গা, গোপীবাগ বালুর মাঠ ও কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন আশপাশের খালি জায়গা, যাত্রাবাড়ীর দনিয়া কলেজ সংলগ্ন আশপাশের খালি জায়গা, ধূপখোলা মাঠ সংলগ্ন খালি জায়গা, সাদেক হোসেন খোকা মাঠ সংলগ্ন ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড এলাকা, আফতাব নগরের (ইস্টার্ন হাউজিং) ব্লক ই, এফ, জি ও এইচ এবং সেকশন-১ ও ২ এর খালি জায়গা, আশুলিয়া মডেল টাউনের খালি জায়গা এবং লালবাগের রহমতগঞ্জ খেলার মাঠের আশপাশের খালি জায়গা।

এ বিষয়ে ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মোজাম্মেল হক গণমাধ্যমকে বলেন, পশুর হাটে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে সরকারের যে নির্দেশনা আছে সেটা ক্রেতা-বিক্রেতাকে হুবহু মানতে হবে। এ বিষয়ে হাটে মাইকিং করা হবে। এছাড়া পোস্টার-লিফলেট ব্যানারের মাধ্যমেও সচেতন করা হবে।

ডিএসসিসির সম্পত্তি বিভাগ সূত্রে জানা গেছে, ঢাকা দক্ষিণ এলাকার অস্থায়ী কোরবানির পশুর হাটের দরপত্র প্রকাশ করে ইজারার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইজারা চূড়ান্ত হলে করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে হাট পরিচালনা করা হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com