1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রতারণার মামলায় জামিন পেলেন চিত্রনায়িকা ববি দীর্ঘ আট বছরের বিরতি ভেঙে মোস্তফা কামাল রাজের নির্দেশনায় ফিরলেন জাহিদ হাসান ওটিটিতে ফিরছেন আরিফিন শুভ, বিপরীতে কেয়া পায়েল শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে প্রবেশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদল জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ও গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে জাতীয় ঐক্যের ডাক স্বরাষ্ট্রমন্ত্রীর আবাসন ও নগর উন্নয়নে মার্কিন সহায়তা প্রত্যাশা গৃহায়ণ মন্ত্রীর খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: বিএফইউজে নেতাদের নিন্দা, জড়িতদের গ্রেপ্তারের দাবি বিশ্বব্যাপী চক্ষু স্বাস্থ্যসেবার নতুন কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ: আসছে ‘গ্লোবাল সামিট অন আই হেলথ’ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ বন্যা পরিস্থিতি মোকাবিলায় সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত করতে জেলা তথ্য কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা

দুই সিটি মেয়র ও কাউন্সিলরদের শপথ ২৭ ফেব্রুয়ারি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২০
  • ১৩৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক;

 

 

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নবনির্বাচিত মেয়র এবং ১৭২ জন কাউন্সিলরের শপথ অনুষ্ঠান আগামী ২৭ ফেব্রুয়ারি অনু্ষ্ঠিত হবে। ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই সিটির মেয়রকে শপথবাক্য পাঠ করাবেন। স্থানীয় সরকার, পল্লী  উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন শাখা সূত্র জানায়, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র যথাক্রমে আতিকুল ইসলাম ও শেখ ফজলে নূর তাপস এবং দুই সিটি করপোরেশনের সাধারণ ওয়ার্ড  ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলরদের শপথ অনুষ্ঠান আগামী ২৭ ফেব্রুয়ারি সকাল ১০টায় প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে অনু্ষ্ঠিত হবে।

প্রথমে দুই সিটি মেয়রকে শপথবাক্য পাঠ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দুই সিটি থেকে নির্বাচিত সাধারণ  ও সংরক্ষিত ওয়ার্ডের ১৭২ জন কাউন্সিলরকে শপথবাক্য পাঠ করাবেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026