1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রতারণার মামলায় জামিন পেলেন চিত্রনায়িকা ববি দীর্ঘ আট বছরের বিরতি ভেঙে মোস্তফা কামাল রাজের নির্দেশনায় ফিরলেন জাহিদ হাসান ওটিটিতে ফিরছেন আরিফিন শুভ, বিপরীতে কেয়া পায়েল শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে প্রবেশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদল জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ও গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে জাতীয় ঐক্যের ডাক স্বরাষ্ট্রমন্ত্রীর আবাসন ও নগর উন্নয়নে মার্কিন সহায়তা প্রত্যাশা গৃহায়ণ মন্ত্রীর খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: বিএফইউজে নেতাদের নিন্দা, জড়িতদের গ্রেপ্তারের দাবি বিশ্বব্যাপী চক্ষু স্বাস্থ্যসেবার নতুন কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ: আসছে ‘গ্লোবাল সামিট অন আই হেলথ’ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ বন্যা পরিস্থিতি মোকাবিলায় সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত করতে জেলা তথ্য কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা

সিটি নির্বাচনে জেতানোর কথা বলে প্রতারণা ॥ গ্রেফতার ২

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২০
  • ১৪১ বার দেখা হয়েছে

ঢাকা, ৯ ফেব্রুয়ারি,  সদ্যসমাপ্ত সিটি করপোরেশন নির্বাচনে জেতানোর কথা বলে ঢাকা উত্তরের তিন কাউন্সিলর প্রার্থীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে ১৭ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
তারা হচ্ছে- সাইদুল ইসলাম বিপ্লব (৩০) ও পলাশ ইসলাম (২৮)। পুলিশ শনিবার রাতে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব বিজয় তালুকদার বাসসকে এ তথ্য জানান।
তিনি বলেন,ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩০নম্বর ওয়ার্ডের পরাজিত প্রার্থী ইয়াসিন মোল্লার কাছে পাঁচ লাখ ও জয়ী প্রার্থী আবুল কাশেমের কাছে সাত লাখ এবং পাশের ৩১নম্বর ওয়ার্ডের পরাজিত প্রার্থী ডেইজী সারওয়ারের কাছ থেকে ৫ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পেয়েছি।
তিনি বলেন, পুলিশের মোবাইল নম্বর স্পুফিং করে যোগাযোগ করে পরে নিজেই ম্যাজিস্ট্রেট সেজে ভোটে জেতানোর কথা বলে সাইদুল ইসলাম বিপ্লব এই প্রতারণা করে। অন্যজন তাকে সহযোগিতা করেছে। এ ঘটনায় নগরীর আদাবর ও মোহাম্মদপুর থানায় তিনটি মামলা হয়েছে।
ডিসি বিপ্লব বিজয় তালুকদার বলেন, তাদের কাছ থেকে বিকাশ অ্যাকাউন্ট সক্রিয় ২৯টি মোবাইল সিম, চারটি মোবাইল ফোন, নগদ ৪০ হাজার টাকা, ১২০০ ডলার ও একটি পাসপোর্ট পাওয়া গেছে।
এই প্রতারকচক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে মানুষের সাথে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026