1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রতারণার মামলায় জামিন পেলেন চিত্রনায়িকা ববি দীর্ঘ আট বছরের বিরতি ভেঙে মোস্তফা কামাল রাজের নির্দেশনায় ফিরলেন জাহিদ হাসান ওটিটিতে ফিরছেন আরিফিন শুভ, বিপরীতে কেয়া পায়েল শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে প্রবেশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদল জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ও গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে জাতীয় ঐক্যের ডাক স্বরাষ্ট্রমন্ত্রীর আবাসন ও নগর উন্নয়নে মার্কিন সহায়তা প্রত্যাশা গৃহায়ণ মন্ত্রীর খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: বিএফইউজে নেতাদের নিন্দা, জড়িতদের গ্রেপ্তারের দাবি বিশ্বব্যাপী চক্ষু স্বাস্থ্যসেবার নতুন কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ: আসছে ‘গ্লোবাল সামিট অন আই হেলথ’ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ বন্যা পরিস্থিতি মোকাবিলায় সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত করতে জেলা তথ্য কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা

দুর্নীতি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান চলবে: প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২০
  • ১৪৬ বার দেখা হয়েছে

ইউএনবি, ঢাকা

সমাজের অবক্ষয় রোধে দুর্নীতি, মাদক ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমরা ইতিমধ্যে মাদক, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছি। সুতরাং দুর্নীতি, মাদক ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।’

আজ রোববার সকালে মিরপুর সেনানিবাসে কমান্ড্যান্ট, সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ কোর্সের সমাপনী এবং গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, তাঁর সরকার দেশের যুব সমাজের যোগ্যতা, জ্ঞান এবং শক্তিকে দেশের স্বার্থে কাজে লাগাতে চায়।

বাংলাদেশের সশস্ত্র বাহিনী এখন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অবদান রেখে চলেছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমি তাদের আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে চাই, যাতে তারা যেকোনো দেশের সাথে তাল মিলিয়ে চলতে পারে এবং যেকোনো পরিস্থিতির মুখোমুখি হতে পারে।’

শেখ হাসিনা বলেন, সশস্ত্র বাহিনী বিশ্বের বিভিন্ন দেশে যেখানে যেখানে কাজ করেছে, মানবিক সেবা প্রদানের মাধ্যমে সেখানকার মানুষের হৃদয় জয় করেছে।

এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজ কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. এনায়েত উল্লাহ।

সেনাবাহিনীর ১২৫ জন, নৌবাহিনীর ৩৪ জন, বিমানবাহিনীর ২২ জন এবং বিশ্বের ২১ দেশের ৫৪ জন অফিসারসহ চলতি বছরে ২৩৫ জন অফিসার গ্র্যাজুয়েশন সনদ নিচ্ছেন।

২১টি দেশের মধ্যে রয়েছে চীন, ভারত, ইন্দোনেশিয়া, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিস্তিন, ফিলিপাইন, সৌদি আরব, সিয়েরা লিওন, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, সুদান, তানজানিয়া, তুরস্ক, উগান্ডা, যুক্তরাষ্ট্র ও জাম্বিয়া।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026