1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে জাদুকরী ফ্রি কিক মেসির, গোলকিপারের শেষ সময়ের ভুলে মায়ামির হার বাংলাদেশে অল্প বয়সে আকস্মিক মৃত্যুর প্রধান পাঁচটি কারণ কী কক্সবাজার বিমানবন্দরে নতুন টার্মিনাল থেকে ফ্লাইট চলাচল শুরু ২২ অনলাইন পেমেন্ট গেটওয়েতে অবৈধ লেনদেন, সর্তক করল বাংলাদেশ ব্যাংক শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী ঢাকার চাঁদ উদ্যানে জমি দখলের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি-জামায়াতসহ ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল বুক ফাটিয়ে বলব ওরা রাজাকার, বাংলার রাজনীতিতে ওদের স্থান নেই: স্বাস্থ্যমন্ত্রী নায়কের ‘স্ত্রীর আপত্তিতে’ সিনেমা থেকে বাদ পড়েন তাপসী পান্নু

জয়পুরহাটে হয়রানিমুক্ত ভূমিসেবা নিশ্চিতে বিভাগীয় কমিশনারের হটলাইন চালু

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৪৯ বার দেখা হয়েছে

সারাদেশ ডেস্ক

জয়পুরহাটে জনবান্ধব, হয়রানিমুক্ত ও স্বচ্ছ ভূমিসেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রশাসনের সঙ্গে সেবাগ্রহীতাদের এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা ভূমি অফিস চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভূমিসেবা সহজীকরণ এবং দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি বাস্তবায়নে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় ও জেলা প্রশাসনের সরাসরি তদারকি ব্যবস্থা সংবলিত হটলাইন সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

জয়পুরহাট সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজীব কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আল মামুন মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক উর রহমান। এ সময় ভূমি অফিসে সেবা নিতে আসা বিভিন্ন স্তরের সেবাগ্রহীতারাও তাদের অভিজ্ঞতা ও সমস্যার কথা তুলে ধরেন।

মতবিনিময় সভায় জানানো হয়, রাজশাহী বিভাগের সকল উপজেলা ভূমি অফিসে সেবাগ্রহীতাদের অভিযোগ ও মতামত সরাসরি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে বিভাগীয় কমিশনারের কার্যালয়, রাজশাহী এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), জয়পুরহাটের ব্যক্তিগত মোবাইল ও হোয়াটসঅ্যাপ নম্বর সম্বলিত ব্যানার প্রতিটি ভূমি অফিসে দৃশ্যমান স্থানে টানানোর কার্যক্রম শুরু হয়েছে। এখন থেকে ভূমিসেবা নিয়ে কোনো ধরনের অভিযোগ বা ভোগান্তির শিকার হলে নাগরিকরা সরাসরি ওই নম্বরগুলোতে যোগাযোগ করতে পারবেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আল মামুন মিয়া বলেন, ভূমিসেবার ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য সহ্য করা হবে না। জনমানুষের অভিযোগ ও ভোগান্তির বার্তা যাতে দ্রুততম সময়ে প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে, সেজন্যই এই সরাসরি যোগাযোগ মাধ্যম চালু করা হয়েছে। তিনি আরও জানান, প্রদত্ত নম্বরগুলোতে জনগণ তাদের সমস্যা ও বস্তুনিষ্ঠ অভিযোগ প্রমাণসহ প্রদান করতে পারবেন। প্রাপ্ত অভিযোগগুলোর গুরুত্ব বিবেচনা করে সম্পূর্ণ গোপনীয়তার সঙ্গে তদন্ত পরিচালনা করা হবে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার যুগে নাগরিকরা যাতে হয়রানির শিকার না হন, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে। যদি কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ প্রমাণিত হয়, তবে তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভূমি অফিসের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে জেলা প্রশাসন নিয়মিত তদারকি চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, অতীতে ভূমি সংক্রান্ত নামজারি, খতিয়ান সংগ্রহ বা কর প্রদান করতে গিয়ে সাধারণ মানুষ নানাভাবে হয়রানির শিকার হতেন বলে অভিযোগ ছিল। প্রশাসনের এই নতুন উদ্যোগের ফলে দালাল চক্রের প্রভাব হ্রাস পাবে এবং সাধারণ মানুষ ঘরে বসেই কিংবা সরাসরি কর্মকর্তাদের সাথে কথা বলে সমস্যা সমাধান করতে পারবেন বলে আশা করা হচ্ছে। এই হটলাইন সেবা কার্যক্রম জয়পুরহাটসহ রাজশাহী বিভাগের অন্যান্য জেলাগুলোতেও একযোগে কার্যকর করা হচ্ছে।

উপস্থিত সেবাগ্রহীতারা প্রশাসনের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। তারা মনে করছেন, সরাসরি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের সুযোগ সৃষ্টি হওয়ায় মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে জবাবদিহিতার পরিবেশ তৈরি হবে। এর মাধ্যমে জয়পুরহাটে একটি আধুনিক, স্মার্ট ও জনকল্যাণমুখী ভূমি ব্যবস্থাপনা গড়ে উঠবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রত্যাশা ব্যক্ত করেন। সভা শেষে ভূমি অফিস চত্বরে অভিযোগ কেন্দ্রের হটলাইন সম্বলিত ব্যানার প্রদর্শনের মাধ্যমে এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026