1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ বিএনপি মহাসচিব: স্বাধীনতা বিরোধী শক্তি বর্তমান রাজনৈতিক চক্রান্তে লিপ্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না, বিকল্প দল নির্ধারণ আইসিসির দায়িত্ব বিএনপি চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডিএমডিসি শোকজ করেছে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে ১৩তম সাধারণ নির্বাচনে ভোটারের মনোনয়ন, বিএনপি ও জামায়াতের প্রেক্ষাপট বাংলাদেশ ভারতে বিশ্বকাপে খেলতে অযৌক্তিক শর্ত মানবে না: ড. আসিফ নজরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসির নতুন নির্দেশনা আশা ভোঁসলের সংগীতজীবন ও রন্ধনসংস্কৃতির বহুমাত্রিক পথচলা

করোনাভাইরাস প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২০
  • ১১৩ বার দেখা হয়েছে

ঢাকা ঃ নতুন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে করোনাভাইরাস।বাংলাদেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে কারো আক্রান্ত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। কিন্তু তার পরও আশঙ্কা দূর হচ্ছে না। করোনাভাইরাস প্রতিরোধে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। বিশেষ চিন্তা এ কারণে যে এই রোগটি প্রতিকারে সুনির্দিষ্ট কোনো প্রতিষেধক এখন পর্যন্ত নেই। ফলে চিকিৎসকরাও আছেন দ্বিধায়।

করোনাভাইরাসের সঙ্গে বিজ্ঞানীদের পরিচয় গত শতকের ছয়ের দশকে। এরপর বহু ধরনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এত দিন পর্যন্ত জানা ছিল এর মধ্যে মাত্র ছয়টি মানুষের দেহে সংক্রমিত হতে পারে। এখন যেটি সংক্রমিত হচ্ছে এই ভাইরাসটি নতুন। প্রাপ্ত তথ্য বলছে, ২০০২ সালে সার্স বা সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম নামে যে ভাইরাসের সংক্রমণে পৃথিবীতে ৭৭৪ লোকের মৃত্যু হয়েছিল, সেটিও একধরনের করোনাভাইরাস। সে সময় ওই ভাইরাসে আক্রান্ত হয়েছিল আট হাজারের বেশি মানুষ। ২০১২ সালে মার্স বা মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম করোনাভাইরাস আক্রান্ত দুই হাজার ৪৯৪ জনের মধ্যে ৮৫৮ জনের মৃত্যু হয়। এ পরিবারের নতুন সদস্য ‘নোভেল’ করোনাভাইরাসের মানবদেহে সংক্রমণের বিষয়টি প্রথম শনাক্ত করা হয় ২০১৯ সালের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে। পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ ভাইরাসটির নাম দেয় ২০১৯-এনসিওভি। প্রাপ্ত তথ্য বলছে, গত ১৮ জানুয়ারি পর্যন্ত চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রায় চার হাজার ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আরেকটি গবেষণা বলছে, একজন থেকে গড়ে আড়াইজনের মধ্যে এ ভাইরাস সংক্রমিত হচ্ছে। আর ল্যানক্যাস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষকদের ধারণা, আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে উহান শহরেই করোনাভাইরাস সংক্রমিত ব্যক্তির সংখ্যা এক লাখ ৯০ হাজারে উঠতে পারে। আর সেই সংক্রমণ চীনের অন্যান্য শহরে ছড়াবে। বাদ যাবে না অন্য দেশগুলোও। চীনে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৮১ জনে দাঁড়িয়েছে।

চীনের বাইরে করোনাভাইরাসে সংক্রমণের ঘটনা ধরা পড়েছে অন্তত ১২টি দেশে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের আবহাওয়া ও পরিবেশের কারণে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকি তুলনামূলকভাবে বেশি। বাংলাদেশ করোনাভাইরাসমুক্ত থাকবে—এটাই প্রত্যাশা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com