1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রতারণার মামলায় জামিন পেলেন চিত্রনায়িকা ববি দীর্ঘ আট বছরের বিরতি ভেঙে মোস্তফা কামাল রাজের নির্দেশনায় ফিরলেন জাহিদ হাসান ওটিটিতে ফিরছেন আরিফিন শুভ, বিপরীতে কেয়া পায়েল শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে প্রবেশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদল জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ও গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে জাতীয় ঐক্যের ডাক স্বরাষ্ট্রমন্ত্রীর আবাসন ও নগর উন্নয়নে মার্কিন সহায়তা প্রত্যাশা গৃহায়ণ মন্ত্রীর খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: বিএফইউজে নেতাদের নিন্দা, জড়িতদের গ্রেপ্তারের দাবি বিশ্বব্যাপী চক্ষু স্বাস্থ্যসেবার নতুন কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ: আসছে ‘গ্লোবাল সামিট অন আই হেলথ’ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ বন্যা পরিস্থিতি মোকাবিলায় সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত করতে জেলা তথ্য কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা

আজ থেকে আবারও শুরু হতে পারে শৈত্যপ্রবাহ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২০
  • ১৩৮ বার দেখা হয়েছে

আজ ভোর থেকে শৈত্যপ্রবাহের লক্ষণ টের পাওয়া যাচ্ছে। রাজধানী ঢাকায়ও প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে। এর আগে গতকাল সকাল ও সন্ধ্যায় তুলনামূলক বেশি শীত অনুভূত হয়। এদিন রাজশাহীর বদলগাছীতে বৃষ্টি হয়েছে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমানের বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস জানায়, আজ থেকে দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা কমে শীতের তীব্রতা বাড়তে পারে। আগামী দুই-তিন দিন এই অবস্থা থাকবে। ওই সময় দেশের কোথাও কোথাও তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, আজ তাপমাত্রা আরো কমে আসার পাশাপাশি মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।
গত শুক্র ও শনিবার নীলফামারীতে সূর্যের তাপে শীতের তীব্রতা কমে এলেও রবিবারই পরিস্থিতির অবনতি শুরু হয়। আর গতকাল সকাল থেকে হিমেল বাতাসে জেলায় জেঁকে বসেছে শীত।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া কার্যালয় সূত্র জানায়, গত রবিবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল তা ১১ দশমিক ৪ ডিগ্রিতে নেমে আসে। আগামী দুই দিন তাপমাত্রা আরো কমতে পারে এবং ২৬ তারিখের পর মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026