1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
নারায়ণগঞ্জে শিক্ষার ভিশন ও দক্ষতা উন্নয়ন নিয়ে সেমিনার অনুষ্ঠিত মধ্যপ্রাচ্যে ইরান–যুক্তরাষ্ট্র আলোচনায় অগ্রগতি না হলেও যুদ্ধবিরতি টিকিয়ে রাখার চেষ্টা চলছে মালয়েশিয়ায় শ্রম ও উচ্চশিক্ষা সহযোগিতা জোরদারের উদ্যোগ: বাংলাদেশি কর্মীদের জন্য বিশেষ বিবেচনার অনুরোধ মুম্বাইয়ে ভারতীয় সংগীতশিল্পী আশা ভোঁসলের মৃত্যু দারোয়ানি টেক্সটাইল মিল তিন মাসের মধ্যে চালুর উদ্যোগ, দরপত্র আহ্বান সম্পন্ন ভোজ্যতেলের দাম আপাতত অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত সরকারের যোগাযোগ অবকাঠামো আধুনিকায়নে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার নিয়ে আলোচনা চিফ হুইপের বক্তব্য: গণতন্ত্রে পারস্পরিক আস্থা ও সংসদীয় কার্যক্রমে সমন্বয়ের আহ্বান লালবাগ থানার হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর ইসরায়েলি-মার্কিন হামলার পর ইরানের তেল খাত পুনরুদ্ধারে তৎপরতা, দুই মাসে ৮০ শতাংশ সক্ষমতা ফেরানোর লক্ষ্য

মেঘনা নদীতে জাটকা নিধন ও চিংড়ি রেণু পাচারকারীদের অবৈধ আস্তানা উচ্ছেদ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১৫ বার দেখা হয়েছে

সারাদেশ ডেস্ক

চাঁদপুরের হাইমচর উপজেলায় মেঘনা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা নিধন ও চিংড়ি রেণু পাচারে লিপ্ত অসাধু জেলেদের অবৈধ আস্তানা উচ্ছেদ করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) হাইমচর উপজেলার নির্জন উপকূলীয় এলাকায় এই তৎপরতা পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্র জানায়, প্রতি বছর মার্চ থেকে এপ্রিল পর্যন্ত জাটকা সংরক্ষণের জন্য মেঘনা নদীতে মাছ ধরা নিষিদ্ধ থাকে। এ বছরও কিছু অসাধু জেলে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরছিল। হাইমচরের বিভিন্ন সুপারি বাগান ও ঝোপঝাড়ের আড়ালে তারা অস্থায়ী ঝুপড়ি ঘর তৈরি করে অবৈধ আস্তানা গড়ে তুলেছিল। এসব থেকে জাটকা ও চিংড়ি রেণু সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করা হতো।

হাইমচর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুনুর রশীদ গাজীর নেতৃত্বে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এসব আস্তানায় অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় ঝুপড়িগুলো ভেঙে দেওয়া হয় এবং পুনরায় ব্যবহারের অযোগ্য করতে সেখানে আগুন ধরানো হয়।

উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশীদ গাজী বলেন, “জাতীয় সম্পদ রক্ষার জন্য বিএনপির পক্ষ থেকে নদীর পাড়ে তৎপর রয়েছি। কোনো অপশক্তিকে ইলিশ ও চিংড়ি সম্পদ ধ্বংস করতে দেওয়া হবে না। এই অভিযান জাটকা সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখবে।”

অন্যদিকে, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের সরদার জানান, অভিযান চলাকালীন সময় নদীতে জাল ফেলা কয়েকটি নৌকাকেও ধাওয়া করা হয়েছে। বিএনপির উপস্থিতি টের পেয়ে জেলেরা নৌকা নিয়ে পালিয়ে গেছে। তিনি জানান, সরকারি নিষেধাজ্ঞা চলমান থাকায় তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

উপজেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ ফয়সাল আখন বলেন, “রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় কোনো ধরনের টালবাহানা চলবে না। জাটকা নিধন ও চিংড়ি রেণু পাচারে লিপ্ত যে কাউকে আইনের আওতায় আনা হবে।”

এই অভিযানে উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহসিন সরদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জনি সরদার, সাধারণ সম্পাদক জুয়েল হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রতিবছরের মতো এবারও ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মেঘনা নদীতে সব ধরনের জাল ফেলা সরকারিভাবে নিষিদ্ধ। প্রশাসনের সঙ্গে স্থানীয় রাজনৈতিক সংগঠনের তৎপর অংশগ্রহণে জাটকা সংরক্ষণ অভিযান মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। এই ধরনের তৎপরতা স্থানীয় মানুষের মধ্যে অবৈধ মাছ শিকার রোধে সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026