1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রতারণার মামলায় জামিন পেলেন চিত্রনায়িকা ববি দীর্ঘ আট বছরের বিরতি ভেঙে মোস্তফা কামাল রাজের নির্দেশনায় ফিরলেন জাহিদ হাসান ওটিটিতে ফিরছেন আরিফিন শুভ, বিপরীতে কেয়া পায়েল শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে প্রবেশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদল জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ও গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে জাতীয় ঐক্যের ডাক স্বরাষ্ট্রমন্ত্রীর আবাসন ও নগর উন্নয়নে মার্কিন সহায়তা প্রত্যাশা গৃহায়ণ মন্ত্রীর খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: বিএফইউজে নেতাদের নিন্দা, জড়িতদের গ্রেপ্তারের দাবি বিশ্বব্যাপী চক্ষু স্বাস্থ্যসেবার নতুন কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ: আসছে ‘গ্লোবাল সামিট অন আই হেলথ’ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ বন্যা পরিস্থিতি মোকাবিলায় সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত করতে জেলা তথ্য কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা

ঢাকার উত্তরা এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের মৃত্যু হয়েছে

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২০
  • ১৩৮ বার দেখা হয়েছে

ঢাকার উত্তরা এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই ভাই হলেন জুয়েল শেখ ও লিটন। দুজনের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে হবে বলে জানিয়েছে পুলিশ।

উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মো. আরাফাত প্রথম আলোকে বলেন, সিরাজগঞ্জ থেকে আসা অভি এন্টারপ্রাইজের একটি বাস মহাখালীর দিকে যাচ্ছিল। উত্তরা পূর্ব থানার সামনে আজমপুর এলাকায় বাসটি পেছন থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বেলা তিনটার দিকে চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন।

পুলিশের বিমানবন্দর জোনের সহকারী কমিশনার খন্দকার রেজাউল হাসান প্রথম আলোকে, মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে চালক বাসটি দ্রুত চালিয়ে পালানোর চেষ্টা করছিলেন। তবে কাকলী এলাকা থেকে পুলিশ বাসটি চালকসহ আটক করে। নিহত জুয়েল ও লিটন আপন দুই ভাই। তাঁদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026