1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রতারণার মামলায় জামিন পেলেন চিত্রনায়িকা ববি দীর্ঘ আট বছরের বিরতি ভেঙে মোস্তফা কামাল রাজের নির্দেশনায় ফিরলেন জাহিদ হাসান ওটিটিতে ফিরছেন আরিফিন শুভ, বিপরীতে কেয়া পায়েল শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে প্রবেশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদল জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ও গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে জাতীয় ঐক্যের ডাক স্বরাষ্ট্রমন্ত্রীর আবাসন ও নগর উন্নয়নে মার্কিন সহায়তা প্রত্যাশা গৃহায়ণ মন্ত্রীর খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: বিএফইউজে নেতাদের নিন্দা, জড়িতদের গ্রেপ্তারের দাবি বিশ্বব্যাপী চক্ষু স্বাস্থ্যসেবার নতুন কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ: আসছে ‘গ্লোবাল সামিট অন আই হেলথ’ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ বন্যা পরিস্থিতি মোকাবিলায় সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত করতে জেলা তথ্য কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা

গণসংযোগে কাউন্সিলর প্রার্থীরা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২০
  • ১৫১ বার দেখা হয়েছে

জমে উঠেছে রাজধানীর উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের প্রচার-প্রচারণা। এতে করে ভোটের মাঠে ব্যস্ত সময় পার করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। মেয়র প্রার্থীদের পাশাপাশি ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন কাউন্সিলর প্রার্থীরাও।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে ২৩ নং ওয়ার্ডে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শাখাওয়াত হোসেন শওকত। তার মার্কা রেডিও। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোটারদের কাছে গিয়ে লিফলেট ও প্রচার-প্রচারণা চালাচ্ছেন তিনি। প্রতিশ্রুতি দিচ্ছেন একটি উন্নত মডেল ওয়ার্ড গড়ার। আজ শুক্রবার তার ওয়ার্ডের চৌধুরীপাড়া ও মালিবাগ বাজারে গণসংযোগ করেন তিনি।
দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ৫০নং ওয়ার্ডে ভোটারদের দ্বারে দ্বারে ছুটে বেড়াচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ। তার মার্কা ব্যাডমিন্টন। ইতোমধ্যে তার ওয়ার্ডের নবীনগর, টানপাড়া, চন্দনকোঠা, পশ্চিম যাত্রাবাড়ী, শেখ পাড়া এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন তিনি। আজ শুক্রবার ওয়াহিদুজ্জামান তার নির্বাচনী ক্যাম্পগুলোতে সময় দিচ্ছেন। ভোটারদের তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন, নির্বাচিত হলে ব্যায়ামাগার, পাঠাগার, খেলার মাঠ স্থাপন, আধুনিক স্যুয়ারেজ লাইনসহ সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত ওয়ার্ড উপহার দিবেন। সবচেয়ে বড় কথা, জনবান্ধব কাউন্সিলর হিসেবে নিজেকে তৈরি করবেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026