1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ২০ মে ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ঢাকা-গোপালগঞ্জ রুটে নতুন একজোড়া কমিউটার ট্রেন চালুর উদ্যোগ ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় সরকার সব ধরনের উদ্যোগ নিয়েছে: প্রধানমন্ত্রী সিলেট টেস্টে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপনে ২৩ মে ত্রিশাল আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইরানের আকাশে মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি তেহরানের, ওয়াশিংটনে সামরিক বিকল্প নিয়ে বৈঠক জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির আর্থসামাজিক উন্নয়নে আনসার-ভিডিপিকে ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কর্মকাণ্ড এবং সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়কের সমালোচনা ছাত্রদের ঐক্য বিনষ্টের অপচেষ্টা চলছে: ছাত্রদল সভাপতি

রাজধানীতে ফুটপাত দখলমুক্তে আজ থেকে ডিএমপির অভিযান শুরু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৬২ বার দেখা হয়েছে

রাজধানী ডেস্ক

রাজধানীর বিভিন্ন এলাকায় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে আজ বুধবার থেকে অভিযান শুরু করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৈধ সীমানার বাইরে ফুটপাত ও সড়কের অংশ ব্যবহারকারী সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে এই অভিযান পরিচালিত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ডিএমপির ডিসি (মিডিয়া) তালেবুর রহমান জানান, গত ২৩ মার্চ ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে ব্যবসায়ীদের দ্রুত ফুটপাত ও সড়ক থেকে অবৈধ দখল সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। সেই নির্দেশনার আলোকে আজ থেকে মাঠপর্যায়ে অভিযান শুরু হচ্ছে।

রাজধানীর বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগ রয়েছে। বিশেষ করে ধোলাইখালসহ বেশ কয়েকটি এলাকায় গাড়ির টায়ার, যন্ত্রাংশ, ভারি সরঞ্জাম এবং অন্যান্য পণ্যসামগ্রী ফুটপাত জুড়ে রেখে বিক্রি করা হচ্ছে। এতে পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, অনেকেই দীর্ঘদিন ধরে ফুটপাত ব্যবহার করে পণ্য প্রদর্শন করে আসছেন। তাদের মতে, দোকানের ভেতরে পণ্য রাখলে ক্রেতা আকর্ষণ কমে যায়, ফলে বিক্রিতে প্রভাব পড়ে। এ কারণে তারা ফুটপাত ব্যবহার করছেন বলে জানান।

অন্যদিকে, পথচারীরা জানান, ফুটপাত দখলের কারণে তাদের চলাচলে চরম ভোগান্তি তৈরি হচ্ছে। অনেক ক্ষেত্রে ফুটপাত ব্যবহার করা সম্ভব না হওয়ায় বাধ্য হয়ে সড়ক দিয়ে হাঁটতে হয়, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। রাজধানীর বিভিন্ন এলাকায় মুদি দোকানের সামনে ফ্রিজ, ফার্নিচারের দোকানের সামগ্রী কিংবা খাবারের দোকানের সরঞ্জাম ফুটপাত জুড়ে রাখার কারণে একই ধরনের সমস্যা দেখা যাচ্ছে।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান বলেন, যেসব ব্যবসাপ্রতিষ্ঠান তাদের নির্ধারিত সীমানার বাইরে ফুটপাত দখল করে ব্যবহার করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযান চলাকালে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করা হবে বলে তিনি জানান।

তিনি আরও জানান, হকারদের জন্য নির্ধারিত এলাকায় বিকল্প ব্যবস্থা হিসেবে হলিডে মার্কেট ও নাইট মার্কেট চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর মাধ্যমে অনিয়ন্ত্রিতভাবে ফুটপাত দখল কমানোর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য একটি সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

ডিএমপির গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যবসাপ্রতিষ্ঠানগুলো নিজস্ব সীমানার বাইরে ফুটপাত ও সড়কের অংশ দখল করে কার্যক্রম পরিচালনা করছে। এতে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং তাদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে। রেস্টুরেন্ট, মোটর ওয়ার্কশপ, ফার্নিচার ও পোশাকের দোকানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মালামাল ফুটপাত ও সড়কে রাখার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এছাড়া, অনেক মোটরগাড়ির ওয়ার্কশপ সড়কের একটি লেন দখল করে মেরামতের কাজ পরিচালনা করছে, যা যানজট বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে চিহ্নিত হয়েছে। ফলে সড়কে চলাচলকারী যানবাহনের গতি কমে যাচ্ছে এবং দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্দেশনা অমান্য করলে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে কারাদণ্ড, অর্থদণ্ড এবং মালামাল জব্দসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই অভিযান কার্যকরভাবে পরিচালিত হলে রাজধানীর ফুটপাত দখলমুক্ত হবে এবং পথচারীদের চলাচল সহজতর হবে। পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026