1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে জাদুকরী ফ্রি কিক মেসির, গোলকিপারের শেষ সময়ের ভুলে মায়ামির হার বাংলাদেশে অল্প বয়সে আকস্মিক মৃত্যুর প্রধান পাঁচটি কারণ কী কক্সবাজার বিমানবন্দরে নতুন টার্মিনাল থেকে ফ্লাইট চলাচল শুরু ২২ অনলাইন পেমেন্ট গেটওয়েতে অবৈধ লেনদেন, সর্তক করল বাংলাদেশ ব্যাংক শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী ঢাকার চাঁদ উদ্যানে জমি দখলের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি-জামায়াতসহ ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল বুক ফাটিয়ে বলব ওরা রাজাকার, বাংলার রাজনীতিতে ওদের স্থান নেই: স্বাস্থ্যমন্ত্রী নায়কের ‘স্ত্রীর আপত্তিতে’ সিনেমা থেকে বাদ পড়েন তাপসী পান্নু

নড়াইলের কালিয়ায় অবৈধ জ্বালানি তেল জব্দ, দুই ব্যক্তি জরিমানা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৮১ বার দেখা হয়েছে

সারাদেশ ডেস্ক

নড়াইলের কালিয়া উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল পাচারের সময় পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ৭ হাজার ৪০০ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (৩০ মার্চ) বিকেলে কলবাড়িয়া ও বারইপাড়া ফেরিঘাটে পরিচালিত এই অভিযানের মাধ্যমে সংশ্লিষ্ট দুই ব্যক্তি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন।

কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম মঙ্গলবার (৩১ মার্চ) সকালে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, উপজেলার অবৈধ তেল মজুদ ও পাচার রোধে অভিযান চালানো হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৫টায় বারইপাড়া ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। এ সময় একটি ট্রাক্টার ও ভ্যানে রাখা ৯টি তেলের ব্যারেলে থাকা ১ হাজার ৮০০ লিটার ডিজেল জব্দ করা হয়। বৈধ কোনো কাগজপত্র না দেখাতে পারায় তেলের মালিক মো. পিন্টু শেখকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এরপর একই দিনে কলবাড়িয়া এলাকায় পৃথক একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি ট্রাক থেকে ২৮টি ব্যারেলে রাখা ৫ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়। যথাযথ কাগজপত্র না থাকায় তেলের মালিক মো. খায়রুল শেখকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও মো. জিন্নাতুল ইসলাম জানান, জব্দকৃত তেল খুলনার হরিনটানা ও ডুমুরিয়া এলাকা থেকে কালিয়ায় আনা হয়েছিল। বর্তমানে তেলটি কালিয়া ফিলিং স্টেশনে রাখা হয়েছে। ভবিষ্যতে জনসাধারণকে সরকার নির্ধারিত মূল্যে বিতরণ করে তার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।

উপজেলা প্রশাসন অবৈধ জ্বালানি তেল মজুদ ও বিক্রির বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে এবং স্থানীয় মানুষকে সাশ্রয়ী মূল্যে তেল সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026