1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রতারণার মামলায় জামিন পেলেন চিত্রনায়িকা ববি দীর্ঘ আট বছরের বিরতি ভেঙে মোস্তফা কামাল রাজের নির্দেশনায় ফিরলেন জাহিদ হাসান ওটিটিতে ফিরছেন আরিফিন শুভ, বিপরীতে কেয়া পায়েল শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে প্রবেশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদল জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ও গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে জাতীয় ঐক্যের ডাক স্বরাষ্ট্রমন্ত্রীর আবাসন ও নগর উন্নয়নে মার্কিন সহায়তা প্রত্যাশা গৃহায়ণ মন্ত্রীর খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: বিএফইউজে নেতাদের নিন্দা, জড়িতদের গ্রেপ্তারের দাবি বিশ্বব্যাপী চক্ষু স্বাস্থ্যসেবার নতুন কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ: আসছে ‘গ্লোবাল সামিট অন আই হেলথ’ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ বন্যা পরিস্থিতি মোকাবিলায় সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত করতে জেলা তথ্য কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা

আসামি মজনুর মুখে ঘটনার বিবরণ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২০
  • ১৫২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ধর্ষণের ঘটনাস্থলের আশপাশের ফুটেজ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। ছবি: সংগৃহীতধর্ষণের ঘটনাস্থলের আশপাশের ফুটেজ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। ছবি: সংগৃহীতগ্রেপ্তারের পর আসামি মজনু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের ঘটনার বিবরণ দিয়েছেন বলে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব জানিয়েছে। র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি বলেছেন, ৫ জানুয়ারি কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে তিনি বিমানবন্দর সড়ক ধরে হাঁটছিলেন। এ সময় পিঠে ব্যাগ নিয়ে যাচ্ছিলেন ওই ছাত্রী। তাঁকে পেছন থেকে জাপটে ধরে ঝোপের দিকে টেনে নিয়ে যান মজনু। এরপর ছাত্রীটিকে ঘুষি, চড় মারতে থাকেন এবং গলা চেপে ধরে হত্যার হুমকি দেন।

এ অবস্থায় ছাত্রীটি পুরোপুরি বিপর্যস্ত হয়ে অচেতন হয়ে পড়েন। তাঁর যখন চেতনা ফিরে আসে, তখন তিনি সুযোগ বুঝে মজনুর কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে পালাতে সক্ষম হন।

র‍্যাব বলছে, ধর্ষণের পর প্রাণভয়ে ওই ছাত্রী ছুটে রাস্তার মাঝখানে চলে যান। কিন্তু সড়ক বিভাজক থাকায় পার হতে পারেননি। ব্যস্ত সড়কে তিনি প্রাণ হারাতে পারতেন। কিছুক্ষণ অপেক্ষার পর উড়ালসড়ক দিয়ে রাস্তা পার হয়ে রিকশা নেন। অন্যদিকে আসামি মজনু ওই রাতেই ছাত্রীটির কাছ থেকে ছিনিয়ে নেওয়া মুঠোফোনটি বিক্রি করে নরসিংদী চলে যান। পরে আবার ফিরে আসেন। গত মঙ্গলবার দিনভর মজনু বনানী রেলস্টেশন এলাকায় ছিলেন।

আসামি মজনুকে গতকাল বুধবার সন্ধ্যায় মামলার তদন্তকারী সংস্থা ডিবির কাছে হস্তান্তর করে র‍্যাব। ডিবির (উত্তর) উপকমিশনার মশিউর রহমান প্রথম আলোকে বলেন, তাঁরা তদন্তের কাজ শুরু করবেন। এ জন্য বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হতে পারে। যদি দরকার হয় পুলিশ আসামিকে শনাক্তকরণ প্যারেড করাবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026