1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আগামী পাঁচ বছরে নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা চট্টগ্রামকে লজিস্টিক হাব হিসেবে গড়ে তুলতে সরকারের মেগা পরিকল্পনা ঢালাও আসামি ও নানা অসংগতি: ঝুলে আছে জুলাই আন্দোলনের অধিকাংশ মামলার তদন্ত মেক্সিকো ও ইংল্যান্ডের নকআউট পর্বের ম্যাচ নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে লালমনিরহাটে যৌতুকবিহীন ৭ জুটির গণবিয়ে সম্পন্ন, এলাকায় ব্যাপক প্রশংসা ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ বিদায়ের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু আগামী আগস্ট মাসজুড়ে অনলাইনে নেওয়া হবে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আবেদন ক্রিশ্চিয়ানো রোনালদোর মানবিকতা: ভূমিকম্পে পা হারানো ভেনেজুয়েলার শিশুকে জার্সি ও ভিডিও বার্তা প্রেরণ আয়াতুল্লাহ খামেনির শেষকৃত্য: পাঁচ হাজারেরও বেশি স্কুল উন্মুক্ত করল ইরান বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

মেট্রোরেল রমজান মাসে নতুন সময়সূচি অনুযায়ী চলবে

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৬ বার দেখা হয়েছে

 

রাজধানী ডেস্ক

পবিত্র রমজানের প্রথম দিন বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে ঢাকা শহরের মেট্রোরেল নতুন সময়সূচি অনুযায়ী চলাচল করবে। রমজান মাসের অফিস ঘণ্টার সঙ্গে সামঞ্জস্য রেখে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত সাপ্তাহিক কর্মদিবসে নতুন এই সময়সূচি কার্যকর থাকবে। এ সময়ে যাত্রীরা ইফতারের জন্য সর্বোচ্চ ২৫০ মিলিলিটার পানির বোতল বহন করতে পারবেন।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম ১৬ ফেব্রুয়ারি এই নির্দেশনা প্রদান করে একটি অফিস আদেশ জারি করেন। ওই আদেশ অনুযায়ী উত্তরা উত্তর থেকে মতিঝিল অভিমুখে প্রথম ট্রেন ছাড়বে সকাল সাড়ে ৬টায় এবং শেষ ট্রেন রাত সাড়ে ৯টায়। মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল সোয়া ৭টায় এবং শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে।

নির্দেশনায় উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী ট্রেনের হেডওয়ে নির্দিষ্ট সময়ভিত্তিকভাবে নির্ধারণ করা হয়েছে। সকাল সাড়ে ৬টা থেকে ৭টা ১০ মিনিট পর্যন্ত ২০ মিনিট অন্তর, সকাল ৭টা ১১ মিনিট থেকে সাড়ে ৭টা পর্যন্ত ১০ মিনিট অন্তর, সকাল ৭টা ৩১ মিনিট থেকে ৮টা ১০ মিনিট পর্যন্ত ৮ মিনিট অন্তর, সকাল ৮টা ১১ মিনিট থেকে ৯টা ৫৩ মিনিট পর্যন্ত ৫–৬ মিনিট অন্তর, সকাল ৯টা ৫৪ মিনিট থেকে দুপুর ২টা ৫৬ মিনিট পর্যন্ত ৮ মিনিট অন্তর, দুপুর ২টা ৫৭ মিনিট থেকে বিকেল ৫টা ৪১ মিনিট পর্যন্ত ৫–৬ মিনিট অন্তর, বিকেল ৫টা ৪২ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ১৩ মিনিট পর্যন্ত ৮ মিনিট অন্তর, সন্ধ্যা ৬টা ১৪ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত ১০ মিনিট অন্তর এবং রাত ৯টা ১ মিনিট থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত ১৫ মিনিট অন্তর ট্রেন চলবে।

অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী ট্রেনের হেডওয়েটাও সময়ভিত্তিকভাবে নির্ধারিত। সকাল ৭টা ১৫ মিনিট থেকে সাড়ে ৭টা পর্যন্ত ১৫ মিনিট অন্তর, সকাল ৭টা ৩১ মিনিট থেকে ৮টা পর্যন্ত ১০ মিনিট অন্তর, সকাল ৮টা ১ মিনিট থেকে ৮টা ৪৮ মিনিট পর্যন্ত ৮ মিনিট অন্তর, সকাল ৮টা ৪৯ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত ৫–৬ মিনিট অন্তর, সকাল ১০টা ৩২ মিনিট থেকে দুপুর ৩টা ৩৪ মিনিট পর্যন্ত ৮ মিনিট অন্তর, দুপুর ৩টা ৩৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত ৫–৬ মিনিট অন্তর, সন্ধ্যা ৬টা ২১ মিনিট থেকে ৬টা ৫২ মিনিট পর্যন্ত ৮ মিনিট অন্তর, সন্ধ্যা ৬টা ৫৩ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত ১০ মিনিট অন্তর এবং রাত ৯টা ৪১ মিনিট থেকে রাত ১০টা ১০ মিনিট পর্যন্ত ১৫ মিনিট অন্তর ট্রেন চলাচল করবে।

রমজান মাসে ইফতারের সময় যাত্রীরা মেট্রোরেল ও স্টেশন এলাকায় ২৫০ মিলিলিটার পানির বোতল বহন করতে পারবেন। ব্যবহারকৃত বোতল অবশ্যই নির্ধারিত ডাস্টবিনে ফেলা বাধ্যতামূলক। প্ল্যাটফর্ম, কনকোর্স বা মেট্রোরেলের ভেতরে অন্য কোনো খাবার গ্রহণ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

ডিএমটিসিএল আরও জানায়, শনিবার ও শুক্রবারসহ অন্যান্য সরকারি ছুটির দিনের ট্রেন সময়সূচি অপরিবর্তিত থাকবে। নতুন এই রমজানি সময়সূচি রাজধানীর যাত্রীদের যাতায়াতকে স্বাচ্ছন্দ্যময় করতে এবং ইফতারের সময়সীমার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রণীত হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026